শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উদ্ভাবনের পথপ্রদর্শক ৬৪টি উদ্যোগকে সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৩য় সংস্করণে বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে তুং হাই নিটিং বিদায়ী সপ্তাহে লেনদেনে শীর্ষে খান ব্রাদার্স ভৈরবে সমবায়ী দম্পতিকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই: এলাকায় চাঞ্চল্য নিউইয়র্ক সার্কেল ‘৮৩ ও ৮৫ এর ঈদ পুন‌র্মিলনী ও বৈশাখ উদযাপন মাদক ঠেকাতে গিয়ে রাতের আঁধারে হামলা: ভৈরবে বাড়িঘর ভাঙচুর-লুট, থানায় অভিযোগ চুয়াডাঙ্গায় হিযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন নেতাকর্মীদের ঢল- রাষ্ট্র পরিচালনার ভিত্তি হতে হবে আল্লাহর তওহীদ — এমাম হোসাইন মোহাম্মদ সেলিম জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত দেশব্যাপী র‍্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন; ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

ভৈরবে জুতার মার্কেটে আগুনে পুড়ল ২০ দোকান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৩১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একটি জুতার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের অন্তত ২০টি জুতার দোকান পুড়ে গেছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার কমলপুর এলাকায় অবস্থিত হাজী ফুল মিয়া পাদুকা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ীরা বলেন, যে মার্কেটে আগুন লেগেছে, সেটি তিনতলাবিশিষ্ট। এতে দোকান আছে প্রায় দেড় শ। গতকাল সন্ধ্যার দিকে একটি দোকান থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। এর পর মুহূর্তে তা দুই পাশে ছড়িয়ে পড়ে। প্রথমে ভৈরব ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে নরসিংদীর বেলাব, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে আরও তিনটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে রাত ১০টা বেজে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে একটি হলো রাজু ফুটওয়্যার। দোকানটির মালিক রাজু মিয়া বলেন, ‘আমাদের গোডাউনে কম করে হলেও চার কোটি টাকার জুতা মজুত ছিল। আগুনে একটিও জুতার অস্তিত্ব নেই।’

ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতির সভাপতি মো. আল আমিন। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের নাম মুন্না সুজ। আগুনে তাঁরও একটি গোডাউন সম্পূর্ণ পুড়ে গেছে। তিনি বলেন, ‘ক্ষয়ক্ষতি পুরোপুরি নির্ধারণ করা যায়নি, তবে আগুনে গোডাউনের কিছুই আর নেই।’

অগ্নিকাণ্ডের পর রাতেই জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। টিমের প্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান।

ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক সবুজ মিয়া বলেন, ‘করোনায় অধিক ক্ষতিগ্রস্ত ব্যবসার মধ্যে জুতার ব্যবসা একটি। করোনার ক্ষতি এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এর মধ্যে আগুন সব নিয়ে গেল।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS