1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
Title :
অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি আপনিই কি অপো ক্যাম্পাসের আগামী দিনের লিজেন্ড! লক্ষ্যপূরণে যুক্ত হোন অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর কর্পোরেট চুক্তি স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন

পার্সোনাল ফাইন্যান্স নিয়ে ঢাবিতে ব্র্যাক ইপিএল

  • আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১১.৪৭ এএম
  • ২১৩ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ-তে পার্সনাল ফাইন্যান্স এবং পুঁজিবাজারের ক্যারিয়ার নিয়ে একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর, রবিবার দুপুর ১টায় এ সেশন অনুষ্ঠিত হয়।

সেশনটি পরিচালনা করেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের হেড অব কর্পোরেট বিজনেস মোঃ রিফাত হাসান কনক এবং রিসার্চ এসোসিয়েট তানভীর আহমেদ।

সেশনে পার্সনাল ফাইন্যান্স কেন প্রয়োজন, কিভাবে সাহায্য করে এবং ছাত্র অবস্থা থেকেই তাদের সামনে কি কি সুযোগ রয়েছে, পুঁজিবাজার কিভাবে সাহায্য করতে পারে প্রভৃতি বিষয় তুলে ধরা হয়।

তাছাড়া পুঁজিবাজারে ক্যারিয়ার নিয়ে বিশদভাবে আলোচনা এবং প্রশ্নোত্তোর পর্বের উওর দেন মোঃ রকিবুল ইসলাম রুশো, হেড অব ডিজিটাল বিজনেস, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। পুঁজিবাজারে আইবিএ-এর ছাত্রদের আরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে জানান তিনি। তাছাড়া পুঁজিবাজারে উন্নয়নে এই মেধাবীরাই পারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে।

অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে ছাত্ররা পুঁজিবাজারে ক্যারিয়ারের পাশাপাশি বিনিয়োগ নিয়েও বেশ আগ্রহ প্রকাশ করে। আইবিএ ক্যারিয়ার সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল স্টকের পক্ষ থেকে সঞ্চালনা করেন জিয়াদ এ নাসের এবং অনুষ্ঠান সমন্বয়ে ছিলেন ইসরাত জাহান তমা।

অনুষ্ঠান শেষে ছাত্রদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা ব্র্যাক ইপিএল স্টককে ধন্যবাদ জ্ঞাপন করে এবং এ ধরণের বিষয়ে আরও বিস্তারিত এবং গভীরভাবে জানার প্রয়োজন রয়েছে বলেও জানায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com