1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Title :

লেনদেন ৩০০ কোটিতেই আবদ্ধ

  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৫.০৫ পিএম
  • ২৪৮ Time View

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে। তবে আজও ডিএসইতে লেনদেন ৩০০ কোটির ঘরেই আবদ্ধ রয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসইতে ৩৩৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে ১৫ কোটি ৯৩ লাখ টাকা বেশি শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৩২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০২ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com