1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

স্বরাষ্ট্রমন্ত্রী: ১০ তারিখ নিয়ে বিএনপির হুংকারে কোনো কাজ হবে না

  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৫.৩৭ পিএম
  • ২৬৬ Time View

আওয়ামী লীগ জনগণের শক্তিতে চলে। ১০ তারিখ নিয়ে বিএনপির হুংকারে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নতুন ভবনের উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ জনগণের শক্তিতে চলে। আমরা সে জন্যই ইলেকশনকে বিশ্বাস করি। জনগণের ম্যান্ডেটকে বিশ্বাস করি। সুতরাং ১০ তারিখ নিয়ে বিএনপির হুংকারে কোনো কাজ হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। আদালতপাড়া থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্ব পরিকল্পিত। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেওয়ার জন্য এ কাজ করেছে। তাদের গ্রেফতারসহ জঙ্গিবাদ নিরসনে কাজ করছে সরকার। জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি দেওয়া হবে।

তিনি বলেন, বিএনপি ঢাকায় গণজমায়েত হয়ে একদফা একদাবি দিয়ে ক্ষমতা দখল করবে। এমনটাই তারা বলে আসছে। এ ১০ তারিখের গণ-জমায়েতের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিহত করবে।

নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান, শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও জেলা প্রশাসক আবু নাইম মো. মারুফ খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com