1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
Title :
এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১

বিশ্বে প্রতি ১১ মিনিটে ১ জন নারী খুন

  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৭.৪৮ পিএম
  • ২৬৭ Time View

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতেই খুন হচ্ছেন অধিকাংশ নারী। সারাবিশ্বে প্রতি ১১ মিনিটে একজন নারী তার পরিচিতদের হাতে খুন হন। নারীদের বিরুদ্ধে হিংসা দূর করতে প্রতিবছর ২৫ নভেম্বর আন্তর্জাতিক দিবস পালন করা হয়, তার আগে মঙ্গলবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব বলেন, নারী এবং মেয়েদের বিরুদ্ধে সহিংসতা বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন। এ ঘটনা বেড়েই চলেছে। এটা বিশ্বের জন্য বড় চ্যালঞ্জ। প্রত্যেক দেশের সরকারের উচিত, এই জঘন্য অপরাধের কঠোর শাস্তির ব্যবস্থা করা।

গুতেরেস বলেন, করোনা পরবর্তী সময়ে মানুষের মধ্যে নানা কারণে দুশ্চিন্তা বেড়ে গেছে। এ পরিস্থিতিতে সংসারে বা প্রিয়জনের সঙ্গে অশান্তির সৃষ্টি হয়। এ ঘটনায় নারীরা শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হন। পরিচিত মানুষ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও নারীদের হেনস্তা করা হচ্ছে।

তিনি বলেন, এ সমস্যার সমাধান করতে সরকারগুলোকে উদ্যোগী হতে হবে। নারীদের সুরক্ষার জন্য বাজেট বাড়াতে হবে। সেই সঙ্গে তৃণমূল পর্যায় থেকে মানুষের মধ্যে নারী-বিদ্বেষের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে।

বিবৃতিতে বলা হয়, ইতিহাসে নারীদের প্রতি ব্যাপক নির্যাতন করা হতো। এখন সময় এসেছে, তাদের অধিকার ফিরিয়ে দেয়ার। তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার। বিশ্বে অদূর ভবিষ্যতে দুর্যোগের ঘন কালো মেঘ নেমে আসছে। তার থেকে রক্ষা পেতে নারীর মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে।

গুতেরেস বলেন, নারী অধিকার নিশ্চিত করতে নারী অধিকার সংগঠন ও আন্দোলনের জন্য ৫০ শতাংশ তহবিল বাড়াতে হবে। দেশের আইনের প্রয়োগ, নারীদের বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com