শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
লাকসামে জামিয়া ইসলামিয়া জমিরিয়া নাছিরুল উলুম মাদ্রাসায় কিতাব বিভাগ উদ্বোধন ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষার্থীদের মোবাইল আসক্তি ও বখাটেপনা রোধে ফরিদপুরের এসপির কঠোর হুঁশিয়ারি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: অর্থমন্ত্রী সংসদে আরও ১০ বিল পাস, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ আইনে রূপ নিচ্ছে ৮ মাসে বাণিজ্য ঘাটতি ১৬.৯১ বিলিয়ন ডলার, চাপে অর্থনীতি দুই বিমানবন্দরে অভিযান: প্রায় ৯২ লাখ টাকার অবৈধ সিগারেট ও ভ্যাপ জব্দ ট্রাম্পের হুমকি বনাম বাস্তবতা: ইরান ইস্যুতে গোপনে যুদ্ধবিরতির চেষ্টা হোয়াইট হাউসের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করল ন্যাশনাল টিউবস সিটি ব্যাংকের ৩০% লভ্যাংশ ঘোষণা, নগদ ১৫% ও বোনাস ১৫% কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের অভিযানে ১১৯০ পিছ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

সৈয়দপুরে গ্রাম পুলিশ নিখিলের চেয়ারম্যানের অবহেলায় পদোন্নতি বন্চিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৮ Time View

নীলফামারীর সৈয়দপুরে বাঙ্গালিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ নিখিল চন্দ্র রায়ের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। দীর্ঘদিন ধরে তাঁর গ্রাম পুলিশের দফাদার পদে পদোন্নতি অজ্ঞাত কারনে আটকে আছে। ওই ইউনিয়নের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা  একাধিক সময়ে তাকে আশ্বাস দিলেও সেসব আশ্বাস আলোর মুখ দেখেনি।

ফলে বাধ্য হয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়োগের জন্য আবেদন জানিয়েছেন।খোঁজ নিয়ে জানা যায়, ওই ইউনিয়নের শ্রী নিখিল চন্দ্র রায় গ্রাম পুলিশের মধ্যে জ্যেষ্ঠ এবং দফাদার পদে পদোন্নতি পাওয়ার যোগ্যতা রাখেন। তাই ২০১৯ সালের ১৯ আগস্ট ইউনিয়ন পরিষদের নিয়মিত একটি সভায় তাঁকে গ্রাম পুলিশ থেকে দফাদার পদে পদোন্নতি দিতে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দুই বছরের বেশি সময় পার হলেও এ সিদ্ধান্ত এখনও বাস্তবায়ন হয়নি। অথচ এ মাসের ২৬ ডিসেম্বর এই ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনের পরে নতুন একটি পরিষদ দায়িত্ব নেবে।

তাই হতাশা ও নিরাশার মধ্যে দিন কাটছে তাঁর। নিখিল চন্দ্র রায় বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী দফাদার পদে পদোন্নতি পেতে আমার কোন জটিলতা নেই। এ ছাড়া নিয়োগের ব্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চাহিদাও পাঠানো হয়। কিন্তু আমার ইউনিয়নের চেয়ারম্যান প্রনোবেশ চন্দ্র বাগচী সাহেবের গরিমসির কারনে আমার নিয়োগ আটকে আছে। আমার অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তাই এই পরিষদের দায়িত্বে থাকাকালীন আমার নিয়োগ প্রক্রিয়াটি বাস্তবায়ন করতে আমি ইউএনও মহোদয়ের কাছে আবেদন জানিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS