1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

ওবায়দুল কাদেরের আসনে নির্বাচনের ইঙ্গিত এমপি একরামের

  • আপডেট : রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ১১.২৮ এএম
  • ২৬৯ Time View

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী রাজনীতির শিকার দাবি করে আগামীবার নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) ওবায়দুল কাদেরের আসনে নির্বাচন করার ইঙ্গিত দিয়েছেন।

শনিবার (১৯ নভেম্বর) কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের করমবক্স বাজারে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য একরামুল হক নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। 

সংসদ সদস্য একরাম বলেন, ‘ইচ্ছে করে আমার এলাকার লোকজনের সেবা করি। আমরা রাজনীতির শিকার, আমাকে রাজনীতি থেকে সরানোর জন্য অনেক পরিকল্পনা করা হয়েছে। আপনারা কাগজ থেকে আমার নাম মুছতে পারবেন, কিন্তু মানুষের হৃদয় থেকে আর মুছতে পারবেন না। যদি জননেত্রী শেখ হাসিনার ছায়া থাকে এমনও হতে পারে আপনাদের (নোয়াখালী-৫ আসনের) সেবার জন্য আমি আসতে পারি।’

তিনি আরও বলেন, ‘আমরা অবহেলিত। কবিরহাটের লোকজনকে কোম্পানীগঞ্জের নেতারা হেয় করে কথা বলেন। আমাদের ভোটের কি দাম নাই। ইনশাঅল্লাহ আগামীতে আমাদের ভোটগুলো আমরা দেখে-শুনে দেবো। যেমন আর্জেন্টিনা ম্যারাডোনা ও মেসিকে এবং ব্রাজিল পেলে এবং নেইমারকে তৈরি করেছে, তেমনি কবিরহাট উপজেলার লোকজন আমাকে তৈরি করেছে। যে যতো রকম হিংসাই করুক আমাকে আপনাদের কাছ থেকে আলাদা করতে পারবে না। আমি আপনাদের সেবা করার জন্য প্রস্তুত আছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com