1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ৫০ নেতা-কর্মী

  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৭.১৯ পিএম
  • ২১৮ Time View

বরগুনার আমতলীতে বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের ৫০ নেতা-কর্মী। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়।

এর আগে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে আমতলী উপজেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হয়ে দলটির সদস্যপদ নেন তারা।

উপজেলা বিএনপির একটি সূত্র জানায়, আমতলীর চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সফেজ উদ্দিন প্যাদা ও সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের ৫০ নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

এ বিষয়ে জানতে সফেজ উদ্দিন প্যাদার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘‌‌আওয়ামী লীগের জন্য অনেক ত্যাগ করেছি। ওয়ান ইলেভেনের সময় আন্দোলন করেছি। শেখ হাসিনার নেতৃত্বে রাজপথে থেকেছি। কিন্তু মূল্যায়ন পাইনি।’

তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য এই সরকারকে ক্ষমতায় এনেছি। কিন্তু এখন সাধারণ মানুষ সরকারের কাছে জিম্মি। সাধারণ মানুষের অধিকার হরণসহ আওয়ামী লীগের দুঃশাসন আর সহ্য করতে না পেরে নেতা-কর্মীদের নিয়ে স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছি। আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি।’

উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, ‘উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন খান, ইলিয়াস খান, সদস্য এইচএম দেলোয়ারসহ পৌর বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে তারা বিএনপির সদস্যপদ নিশ্চিত করেন।’

তিনি আরও বলেন, ‘‌মানুষের অধিকার আদায়ের জন্য যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের সাধুবাদ জানাই। তাদের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকব বলে অঙ্গীকার করছি। বিএনপি নেতা-কর্মীদের সঠিক মূল্যায়ন করবে।’

আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান রাইজিংবিডিকে বলেন, ‘যারা বঙ্গবন্ধুর আদর্শ মেনে আওয়ামী লীগ করে তারা কখনো দল বদলাতে পারে না। মূলত এরা সুযোগ সন্ধানী। কখনও এই দলে আবার কখনও ওই দলের সঙ্গ দেওয়াই এদের কাজ। এরা নিজেদের স্বার্থে দলকে ব্যাবহার করে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com