1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৫.৫১ পিএম
  • ২৬৪ Time View

সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলা সদরের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবারও বিভিন্ন শ্রেণিতে অনলাইন লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির আবেদন নেওয়া শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন গ্রহণ চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।

সোমবার (১৪ নভেম্বর) ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ভর্তি জালিয়াতি রোধে গত কয়েক বছর ধরে অনলাইনে শিক্ষার্থী ভর্তি কারানো হচ্ছে।

আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অনলাইন লটারি। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না। ২৮ ডিসেম্বরের মধ্যে ভর্তির কাজ শেষ করতে হবে। শুধু অনলাইনে আবেদন করা যাবে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে (ফিডার শাখাসহ) তিনটি গ্রুপে বিভক্ত করে ভর্তির কাজটি করা হবে। আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দক্রম দিয়ে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় দিতে পারবে।

অন্যদিকে, সারা দেশে আবেদনকারী আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা থেকে সর্বোচ্চ ৫টি বিদ্যালয় পছন্দক্রম দিতে পারবে। ডাবল শিফট চলা বিদ্যালয়ের ক্ষেত্রে উভয় সিফট পছন্দ করলে দুটি পছন্দ বলে গণ্য হবে।

ঢাকা মহানগরীসহ সারা দেশের মহানগরী পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েও শুধু অনলাইনে আবেদন করা যাবে। ভর্তির জন্য শিক্ষার্থী বাছাইয়ে ডিজিটাল লটারি হবে ১৩ ডিসেম্বর।

আবেদনের জন্য ক্লিক করুন: https://gsa.teletalk.com.bd/

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com