1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

ভারতে রপ্তানি কমে আমদানি বেড়েছে

  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১০.৫৬ এএম
  • ২৩২ Time View

দু’বছর পরে গত অক্টোবরে সরাসরি কমেছে ভারতের রপ্তানি, বেড়েছে আমদানির পরিমাণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কেবল কিছুটা নিয়ন্ত্রণে এসেছে ভারতে। এরইমধ্যে এলো দেশটির জন্য এই উদ্বেগজনক খবর।

এর ফলে বিপুল বাণিজ্য ঘাটতির মুখে পড়েছে ভারত। এর আগে ২০২০ সালের নভেম্বরে শেষ বার রপ্তানি বাণিজ্য সঙ্কুচিত হয়েছিল ৮.৭৪%।

ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত মাসে ভারতের রপ্তানি ১৬.৬৫% কমে হয়েছে ২ হাজার ৯৭৮ কোটি ডলার। বিশ্ব বাজারে চাহিদা শ্লথ হওয়াই যার প্রধান কারণ। অথচ মূলত অশোধিত তেল এবং তুলো, সার ও যন্ত্রাংশের কারণে আমদানি ৬% বেড়ে হয়েছে ৫ হাজার ৬৬৯ কোটি। যা বাণিজ্য ঘাটতিকে ঠেলে তুলেছে ২ হাজার ৬৯১ কোটি ডলারে।

বাণিজ্যসচিব সুনীল বার্থওয়ালের দাবি, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) পূর্বাভাস দিয়েছিল, এ বছর (২০২২) আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির হার দাঁড়াবে ৩.৫%। পরের বছর হবে মাত্র ১%। কিন্তু আন্তর্জাতিক পণ্য বাণিজ্যে ভারতের ভাগ মাত্র ১.৮%, পরিষেবায় ৪%। ফলে অংশীদারি বাড়ানোর বিরাট সুযোগ রয়েছে দেশের সামনে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com