1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

চট্রগ্রামে শান্তা সিকিউরিটিজের নতুন শাখা উদ্বোধন

  • আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ১০.০০ পিএম
  • ২৩৯ Time View

চট্রগ্রামে শান্তা সিকিউরিটিজের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কর্মকর্তারা।

সোমবার (১৪ নভেম্বর) আগ্রাবাদ এলাকার আইয়ুব ট্রেড সেন্টারে শাখাটির উদ্বোধন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, শান্তা এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান আরিফ খান, শান্তা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আসাদুজ্জামান, শান্তা সিকিউরিটিজের নির্বাহী পরিচালক গোলাম আহাদ চৌধুরীসহ আরও অনেকে।

শান্তা সিকিউরিটিজের আছে দক্ষ ও অভিজ্ঞ টিম। যারা প্রতিনিয়ত মান সম্পন্ন রিচার্চের মাধ্যমে সর্বোত্তম সেবা ও বিনিয়োগকারীদের আমানতের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করছে।

এ বিষয়ে কাজী আসাদুজ্জামান বলেন, প্রত্যেকটি মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানকে আমাদের সৃজনশীল সমাধান এবং সর্বোত্তম গবেষণার মাধ্যমে আমরা অনন্য এক উচ্চতায় নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের অবদানের মাধ্যমে একসাথে দেশকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যেতে চাই।

এদিকে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম বলেন, পুঁজিবাজারে শান্তা সিকিউরিটিজ ঢাকাবাসীর জন্য অত্যন্ত দক্ষতার সাথে সেরা সেবা দিয়ে আসছে। আমি আশাবাদী তার প্রতিচ্ছবি চিটাগং শাখাতেও রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com