1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
Title :
দর্শনায় ১ কোটি ৭০ লাখ টাকার দুই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম সিলেটে প্রচন্ড বৃষ্টির মধ্যে প্রধানমন্ত্রী মাজার জিয়ারত করলেন নবীনগরে মাদকের বিরুদ্ধে কঠোর হুসিয়ারি এমপির বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে নবীনগরে ধান মাড়াই মেশিনে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত   ভৈরবে ইউপি চেয়ারম্যান রিপনের পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ টেকনোর ঈদ-উল-আযহা ক্যাম্পেইন: ল্যাপটপ ও ইলেকট্রিক বাইক, সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ আকর্ষণীয় মেগা উপহার নড়াগাতীতে কম্বল, ভিডব্লিউবি চাউল না দেওয়া সহ হোল্ডিং ট্যাক্স আত্মসাতের অভিযোগ 

পেট এক্স-রে করে মিলল ১৩০০টি ইয়াবা

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ১২.৪৮ পিএম
  • ২১৫ Time View

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গতকাল বুধবার এক ব্যক্তির পেট এক্স-রে করে ১ হাজার ৩০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই সময় ওই ব্যক্তির কাছ থেকে আরও ১ হাজার ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এর আগে গতকাল রাত ১০টার দিকে উপজেলার চৌমুহনী শহরের পূর্ববাজার এলাকার একটি বেসরকারি হাসপাতালের সামনে কক্সবাজার থেকে আসা একটি বাস তল্লাশি করে ওই ব্যক্তিকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম দেলোয়ার হোসেন দেলু (৩৮)। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আতাকরা গ্রামের বাসিন্দা। আটকের পর দেলোয়ারকে সংস্থার কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, তাঁরা জানতে পারেন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাসে চড়ে এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে নোয়াখালীর দিকে আসছেন। এরপর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল চৌমুহনীর লাইফ কেয়ার হাসপাতালের সামনে অবস্থান নেয়। রাত ১০টার দিকে বাসটি আসার পর সেটিতে তল্লাশি চালিয়ে দেলোয়ারকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে ১ হাজার ৫০০টি ইয়াবা পাওয়া যায়। পরবর্তী সময় এক্স–রে করে তাঁর পেটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আরও ১ হাজার ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

জানতে চাইলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ। তিনি বলেন, আটক ব্যক্তি কক্সবাজার থেকে পেটের ভেতর লুকিয়ে ১ হাজার ৩০০টি ইয়াবা নিয়ে চট্টগ্রাম আসেন। এরপর চট্টগ্রাম থেকে আরও ১ হাজার ৫০০টি ইয়াবা নিয়ে বাসে চড়ে নোয়াখালীর উদ্দেশে রওনা হন। পথে চৌমুহনীতে তাঁদের হাতে তিনি আটক হন।

আবদুল হামিদ আরও জানান, আটক দেলোয়ারের বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। আজ তাঁকে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Theme Customized BY CreativeNews