1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Title :

ফিরছেন ডমিঙ্গো, আলোচনার টেবিলে শ্রীরাম

  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২, ১২.৫৭ পিএম
  • ১৮৩ Time View

শ্রীধরন শ্রীরামের অধীনে নিজেদের সেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ কাটিয়েছে বাংলাদেশ। সুপার টুয়েলভে দুই জয়ে পরিসংখ্যানের বিচারে এবারের বিশ্বকাপেই সবচেয়ে সফল বাংলাদেশ। টাইগারদের সফলতা এনে দেয়ার পরও বিশ্বকাপ পরবর্তী সময়ে শ্রীরাম বাংলাদেশ দলের সঙ্গে থাকছেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।

মূলত ভারতীয় এই কোচের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। যদিও অধিনায়ক সাকিব আল হাসান প্রকাশ্যেই শ্রীরামকে রেখে দেয়ার পক্ষে মত দিয়েছেন। মূলত বাংলাদেশের টি-টোয়েন্টি দলকে নতুন করে সাজাতেই রাসেল ডমিঙ্গোকে সরিয়ে দায়িত্ব তুলে দেয়া হয়েছিল শ্রীরামের কাঁধে। যদিও ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে নিজ দায়িত্ব বহাল তবিয়তে থাকছেন ডমিঙ্গোই।

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘বিশ্বকাপ পর্যন্ত ছিল (চুক্তি), বিশ্বকাপ শেষ। এটা নিয়ে এখন পর্যন্ত কথা হয়নি। সবাই এতো ব্যস্ত ছিলাম যে এটা নিয়ে কথা হয়নি। জানি না, তারপর ওরও (শ্রীধরন শ্রীরাম) ব্যাপার আছে, ও ফ্রি থাকবে কতটুকু, কতটা সময় দিতে পারবে আমাদের। আমরাও ওকে কতটুকু চাই বা কিভাবে চাই যেহেতু রাসেল (ডমিঙ্গো) আছে। ভারত সিরিজে রাসেলই কাজ করবে। এটা আলাপ-আলোচনার ব্যাপার। এখনই কিছু বলা যাবে না।’

বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচে ব্যর্থ হলেও বাংলাদেশ দলকে টি-টোয়েন্টির মানসিকতা এনে দেয়ার জন্য চেষ্টার কোনো কমতি রাখেননি শ্রীরাম। তার এই বিষয়টিকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছে বিসিবি। এ কারণেই তার ওপর লম্বা সময়ের জন্য ভরসা রাখতে চাইবে বিসিবি।

একটু ধোঁয়াশা রেখেই সুজন বলেছেন, ‘ম্যানেজমেন্টের ভাবনা সে (শ্রীধরন শ্রীরাম) ভালো কাজ করেছে। দারুণভাবে চেষ্টা করেছে যতটা ওর এফোর্ট করার ছিল। পরিশ্রমী মানুষ, আমি কাজ করেছি, ছেলেদের সঙ্গে মিলে দারুণ একটা পরিবেশ ছিল আমাদের এখানে। শুধু খেলোয়াড়রা না, দল হিসেবে আমাদের ম্যানেজমেন্টের সবার লক্ষ্য ছিল সেভাবেই আমরা চেষ্টা করেছি। শ্রীরাম অবশ্যই ভালো কাজ করেছে, এটা নিয়ে কোন সন্দেহ নেই। আমাকে এটা বলতেই হবে। বাকি কোচদেরও কথা বলতে হবে, সবার অনেক এফোর্ট ছিল। দেখা যাক কি হয়।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com