রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে নিউইয়‌র্কে অবস্থানরত ৮৩ ও ৮৫ গ্রু‌প সা‌র্কেল এর ইফতার মাহফিল অনু‌ষ্ঠিত   হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি তরুণদের ঈদ আনন্দ বাড়াচ্ছে ভিভো ওয়াই৩১ডি এবি ব্যাংকের স্থানান্তরিত প্রগতি সরণী শাখার উদ্বোধন ঈদযাত্রায় গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহন সংকট বিআরটিসি বাস বরাদ্দের দাবী দেশীয় ওয়ান শ্যুটার গান,কাতুর্জ ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিনিয়োগকারীদের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, দুদকের নজরে অ্যালায়েন্স ক্যাপিটাল

কিশোরগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৮৫ Time View

কিশোরগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও শটগানের ফাঁকা গুলি নিক্ষেপ করে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়ার কর্মসূচিতে যুবদলের নেতা-কর্মীরা মিছিল নিয়ে যোগদান করার সময় পুলিশ তাঁদের স্লোগান দিতে বাধা দেয়। একপর্যায়ে বিনা উসকানিতে পুলিশ শান্তিপূর্ণ ব্যানার কেড়ে নিয়ে মিছিলকারীদের লাঠিপেটা ও গুলি করে ছত্রভঙ্গ করে দেয়। গুলি ও লাঠিপেটায় জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জ্যেষ্ঠ সহসভাপতি মুশতাক আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দলের নেতা জোবায়েরসহ ১৮ জন আহত হয়েছেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, যুবদলের মিছিল থেকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তিনি নিজে তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু তাঁরা আরও বেপরোয়া হয়ে তাঁর প্রতি চেয়ার ও ইটপাটকেল ছুড়ে মারেন। পরে অতিরিক্ত পুলিশ এসে লাঠিপেটা ও শটগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনিসহ পুলিশের ১২ সদস্য আহত হয়েছেন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS