1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপির নেতাকর্মীরা

  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ১২.০৫ পিএম
  • ৩০২ Time View

বরিশালে বিএনপির গণসমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। শনিবার (৫ নভেম্বর) সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে আসছেন দলটির নেতাকর্মীরা। এর আগে বঙ্গবন্ধু উদ্যানে শুক্রবার (৪ নভেম্বর) রাতেই মঞ্চ তৈরি করা হয়েছে।

এরইমধ্যে শুক্রবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাকর্মীরাও পৌঁছান বরিশালে।

সরেজমিনে দেখা গেছে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরাও আসছেন। ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড আর দলীয় প্রতীক হাতে নিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবিতে স্লোগানে মুখরিত সমাবেশস্থল। দুপুর ২টায় শুরু হবে মূল অনুষ্ঠান।

এদিকে, কর্মসূচিকে ঘিরে নগরীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে প্রতিটি বিভাগীয় শহরে ধারাবাহিক সমাবেশ করছে বিএনপি। তারই অংশ হিসেবে এবার বরিশালে আয়োজন।
ধর্মঘটের কারণে সড়ক ও নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে দেশের দক্ষিণের বিভাগ বরিশালে। এতে গত বৃহস্পতিবার থেকেই কার্যত বরিশাল মহানগর বিভাগের অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
গত ৮ অক্টোবর চট্টগ্রামে প্রথম গণসমাবেশ করে বিএনপি। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায় গণসমাবেশ করে দলটি। সবশেষ গত ২৯ অক্টোবর রংপুরে গণসমাবেশ করে দলটি। আগামী ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ঢাকায় ১০ ডিসেম্বর মহাসমাবেশের মধ্য দিয়ে টানা তৃতীয় দফার কর্মসূচি শেষ হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com