1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কাদের: বিএনপি পালাবার পথ খুঁজে পাবে না

  • আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৫.১২ পিএম
  • ২২৯ Time View

বিএনপি পালাবার পথ খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা কেউ পালায় না। প্রয়োজনে জেলে যাবে, তবুও পালানোর পথ খোঁজবে না আওয়ামী লীগ। তাদের (বিএনপি) নেতা মুচলেকা দিয়ে কাপুরুষের মতো পালিয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী আওয়ামী লীগের চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রতিহিংসা পরায়ণ কারা? প্রতিহিংসা তাদের, যারা ৭১-এর প্রতিশোধ ৭৫ সালে নেয়।

তিনি বলেন, বিএনপির সমাবেশে আওয়ামী লীগের পক্ষ থেকে বাঁধা দেয়া হচ্ছে না, হবেও না। ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে সরকার পতনের নয়, বিএনপির আন্দোলনের পতন ধ্বনি শুনতে পাচ্ছি।

সংবিধান দিবস প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, আজ ৫০তম সংবিধান দিবস। আমাদের সংবিধান এতো ভালো যে, সারা দুনিয়ায় প্রশংসিত সংবিধান। প্রজাতন্ত্রের মালিক জনগণ। সামরিক আমলে আর্টিকেল ৭ কচুকাটা হয়েছে। এরপরও বাংলাদেশের সংবিধান সেরা।

আগামী নির্বাচনও এই সংবিধান অনুযায়ী হবে উল্লেখ করে তিনি বলেন, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। খেয়াল খুশিমতো সংবিধানকে ব্যবহার করা পৃথিবীর কোথাও চলে না। এখানেও চলবে না।

দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আওয়ামী আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. হোসেন মনসুর। এতে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

সম্মেলনের থিম নির্ধারণ করা হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে যাত্রা এবং ডেল্টা প্ল্যান বাস্তবায়ন’।

প্রথম দিনের সম্মেলনে প্রথম মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com