1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

দুই টাকায় শিক্ষা’ ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

  • আপডেট : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ৮.২০ পিএম
  • ৫২৪ Time View

ইমরান আল মাহমুদ,উখিয়া:শিক্ষা, ঐক্য, সততা জয় করব মানবতা’ স্লোগানকে ধারণ করে ‘দুই টাকায় শিক্ষা, ফাউন্ডেশনের উদ্যোগে  সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ করা হয়। উখিয়া উপজেলার সাতটি হেফজখানা  ও নূরানী মাদ্রাসার চার শতাধিক কোমলমতি  শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন  ফাউন্ডেশনের সভাপতি -খাইরুল আমিন সাধারণ সম্পাদক -মোঃ রবি উল্লাহ,অর্থ সম্পাদক- আরিফুল ইসলাম,দফতর সম্পাদক -মোঃ সাইফুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক -মোঃ আব্দুল্লাহ আল মামুন,যুগ্ম সাধারণ সম্পাদক -মোঃ তারেকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক -মোঃ ইব্রাহিম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক -খান মোঃ সালমান,প্রচার ও গণযোগাযোগ  সম্পাদক –মুনিবুল আলম রাহাত,আইন সম্পাদক -শফিক উল্লাহ সাঈদ, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ সদস্যরা। 
উখিয়ার হলদিয়া পালং এ-র জনাব আলি পাড়ার হযরত উসমান ( রাঃ) তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা,রাজা পালং ইউনিয়নের  উত্তর পুকুরিয়া হিফ্জ খানা, মধ্যম হলদিয়া পালং এ-র আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসা ও হিফ্জ খানা,ভালুকিয়ার থিমছড়ি তা’লিমুল কোরআন হিফ্জ খানা, রত্না পালং ইউনিয়নের  চাকবৈটার তালিমুদ্দিন মহিউস সুন্নাহ নূরানী ও হিফ্জ খানা, জালিয়া পালং ইউনিয়নের মধ্যম পাইন্যাশিয়ার মরহুম বাকর আলী সিকদার আদর্শ হিফ্জুল কোরআন মাদ্রাসা এবং রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসা সংলগ্ন রুমখাঁ নূরানী মাদ্রাসার চার শতাধিক শিক্ষার্থীদের  মাঝে এ শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়।
ফাউন্ডেশনটি  হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও অনুদান বিতরণ,কুরবানীর গোশত বিতরণ,রমজান ফুড প্যাকেজ বিতরণ,বিপত্নীক মহিলাদের স্বাবলম্বী প্রকল্পের আওতায় সেলাই মেশিন বিতরণ,বৃক্ষ রোপন,চিকিৎসা সহায়তা প্রদান ও করোনা সংক্রমণ রোধে সাধারণ জনগণকে সচেতনতা,মাস্ক বিতরণ ও ভ্যাকসিন রেজিষ্ট্রেশন  কার্যক্রম পরিচালনা  করে আসছে।
২০২০ সালের ২০ই জুন কক্সবাজারে উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের শহীদ এটিএম জাফর আলমের জম্মস্থান ঐতিহ্যবাহী রুমখাঁ মাতবর পাড়া ও রুমখাঁ বাজার পাড়া গ্রামের সুশিক্ষিত একঝাঁক মানবতাবাদী তরুণের সমন্বয়ে ফাউন্ডেশনটির যাত্রা শুরু হয়। হত দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহী করা,শিক্ষার হার বৃদ্ধি, শিক্ষা ক্ষেত্রে সহায়তা,আর্থিক অভাবে ঝড়ে পড়া শিশুদের নিয়ে ‘দুই টাকায় শিক্ষা’ ফাউন্ডেশন কর্তৃক স্কুল প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে ফাউন্ডেশনটির অগ্রযাত্রা শুরু হয়। এমনকি বিভিন্ন ক্ষেত্রেও দরিদ্র পরিবারে মানবিক সহায়তা প্রদান করার জন্য সদা-প্রস্তুত ফাউন্ডেশনটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com