বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে গ্রেপ্তার ৯ স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সিগাল হোটেলস্ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত কর্মীকেই শক্তি মনে করে প্রিমিয়ার ব্যাংক: একযোগে ৬৯০ জন কর্মীর পদোন্নতি মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ ইসলামী ব্যাংক ও ডিএনসিসির মধ্যে গ্রাহক সেবা বিষয়ে কর্পোরেট চুক্তি স্বাক্ষর চুয়াডাঙ্গার বেলগাছিতে বারি আলু-৯০ এর মাঠ দিবস অনুষ্ঠিত র‌্যাব-১০ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে গ্রেফতার সংঘটিত ডাকাতি মামলার একজন আসামি কিশোরগঞ্জে জামায়াত আমির: পঁচা রাজনীতি নয়, পরিবর্তন চায় যুবসমাজ মানবতার শান্তি ও আত্মশুদ্ধির মহিমায় আজ মহিমান্বিত রজনী- পবিত্র “লাইলাতুল বরাত!” আজ পবিত্র শবে বরাত

পরীমণির সাথে ভক্তদের খেলার সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৭২ Time View

নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ হকি। প্রথমবারের মতো শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি হকি লীগ। দেশ-বিদেশে নামজাদা খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।

এদিকে এই হকি লীগ জনপ্রিয় করার জন্য এর সঙ্গে যুক্ত করা হয়েছে শোবিজ দুনিয়ার তারকাদের। সেই তালিকায় আছেন পরীমণি-রাজ দম্পতি। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হাজির হবেন তারা। উভয়ই নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে খবরটি জানিয়েছেন এই তথ্য।

পরীমণি লিখেছেন, ‘প্রথমবারের মতো আমি ও রাজ একসাথে মাঠে যাচ্ছি হকি দেখতে। ৩ নভেম্বর ঠিক সন্ধ্যা ৭টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। দেখা হবে আপনাদের সাথে, হবে আড্ডা। আর আমাদের সাথে হকি খেলার সুযোগ তো থাকছেই। চলে আসুন।’

পরীমণি এখন অভিনয় থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন ছেলে রাজ্যের সঙ্গে সময় কাটাতে। মাতৃত্বের সময়টা দারুণ উপভোগ করছেন তিনি।

অন্যদিকে রাজ সিনেমা নিয়ে বেশ ব্যস্ত। সদ্য মুক্তি পেয়েছে তার অভিনীত ‘দামাল’ সিনেমা। এতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। এর আগে ‘পরাণ’ ও ‘হাওয়া’ সিনেমা দুটি মুক্তি পায়। সেগুলোও পায় দর্শকপ্রিয়তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS