1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

স্বরাষ্ট্রমন্ত্রী: দেশপ্রেমে ঘাটতি ছিল বলেই পুলিশ কর্মকর্তাদের অবসর

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৪.৪৬ পিএম
  • ২০১ Time View

দক্ষতা ও দেশপ্রেমে ঘাটতি ছিল বলেই পুলিশের কয়েকজন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

আসাদুজ্জামান খান বলেন, ‘এটা চলমান প্রক্রিয়া। যাদের চাকরির বয়স ২৫ বছর হয়ে যায়, তাদের যদি দক্ষতায় ঘাটতি পড়ে যায়, তাদের যদি দেশ প্রেমে ঘাটতি পড়ে যায়, তাই অনেক আগ থেকেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

‘তাদের দক্ষতার ঘাটতি এবং দেশপ্রেমের ঘাটতি ছিল বলেই বিভাগ থেকে সেই ব্যবস্থা গ্রহণ করেছে।’

পুলিশ সদস্যদের মধ্যে যখন দেশপ্রেমের ঘাটতি থাকে এটাকে এলার্মিং মনে করেন কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘না, না। এটা এলার্মিং মনে করবো কেন? সরকারের কাছে কিছুই এলার্মিং নয়। সরকার যদি মনে করে যে তার দক্ষতার ঘাটতি হয়েছে, তাকে দিয়ে কাজ হচ্ছে না, তো খামাখা একটা পোস্ট দখল করে রাখবে কেন? আরেকজন সে পোস্টে গিয়ে তার দক্ষতা দিয়ে আরও বেশি সেবা দিতে পারবে, সেজন্য এ কাজটি করা।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com