1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

চলতি বছর রিজার্ভ থেকে ৫০০ কোটি ডলার বিক্রি

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৪.৪৫ পিএম
  • ২২৯ Time View

দেশে ডলার সংকটের চাপ সামাল দিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে এখন পর্যন্ত ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার বিক্রি ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৭২ বিলিয়ন ডলারে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) খুচরা পর্যায়ে ১১০ টাকা ২০ পয়সায় ডলার ক্রয় করা হচ্ছে। বিক্রি হচ্ছে ১১০ টাকা ৬০ পয়সায়। অন্যদিকে আন্তঃব্যাংকে ১০০ টাকা ৫০ পয়সা থেকে ১০৩ টাকা ৭৫ পয়সায় ডলার বিক্রি হচ্ছে। খুচরা বাজারে আজ গ্রাহকের উপস্থিতি কম ছিলো। পল্টন ও মতিঝিল এলাকার বিভিন্ন এক্সচেঞ্জ হাউজ ঘুরে এসব তথ্য পাওয়া যায়।

অন্যদিকে চলতি বছরের শুরু থেকে ডলার কারসাজি করে দাম বাড়ানো হয় খোলাবাজারে। এ মার্কেটের সিন্ডিকেটের হাতেই ছিলো ডলারের লাগামহীন দর। খোলাবাজারে ডলারের দাম নিয়ন্ত্রণে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির এসব উদ্যোগে ধীরে ধীরে ডলার মজুতের কারসাজি হ্রাস পায়। এতে ডলারপ্রতি দাম ৮ থেকে ১০ টাকা কমে আসে।

এদিন শফিউল আলম নামের একজন ডলার বিক্রেতা অর্থসূচককে বলেন, খোলা বাজারে বর্তমানে ডলার খুব সহজেই পাওয়া যায়। দামও হাতের নাগালে রয়েছে। চলতি বছরের শুরুর দিকে অনেক বেশি দাম দিয়ে ডরার কিনতে হতো। এখন দাম অনেক কমেছে।

ডলারে বেশি মুনাফা করার প্রমাণ পাওয়ায় গত ৮ আগস্ট দেশি-বিদেশি ৬টি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে অপসারণ করতে নির্দেশ দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো- ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত থেকে ফিরে আসে। ফলে এসব ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানরা কাজে ফেরার সুযোগ পেয়েছেন।

একই সময়ে ডলারের কারসাজি রোধে পাঁচ মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে। একইসাথে ৪২টি প্রতিষ্ঠানকে কারণ দর্শাতে বলা হয়েছে এবং ৯টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। যারা এতোদিনে লাইসেন্স না নিয়েই ব্যবসা করে আসছিল।

বেশ কিছুদিন ধরে বাংলাদেশে ডলার সংকট চলছে। এর মধ্যে রেমিট্যান্সেও বড় ধাক্কা লেগেছে। অক্টোবরে রেমিট্যান্স এসেছে গত আট মাসের মধ্যে সর্বনিম্ন। সদ্য বিদায়ী মাসটিতে ১৫২ কোটি ৫৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ১ কোটি ৪১ লাখ ডলার। সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিলো ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com