1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

যে সমীকরণে সেমিতে যেতে পারে বাংলাদেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ১২.৪১ পিএম
  • ২২১ Time View

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকেই ঘটছে নানা অঘটন। খেলা শেষ তবু যেন শেষ নয়; টিকে আছে আশা। সেটি বাংলাদেশ ক্রিকেট দলের সেমিফাইনালে যাওয়ার।

বুধবার ভারতের কাছে বৃষ্টি আইনে ৫ রানে হেরেছেন সাকিবরা। ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে। তবু যতটুকু আশা আছে, সেটি হচ্ছে—

সমীকরণ-

যদি আগামী ৩ ও ৬ নভেম্বর পাকিস্তান ও নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যায়, তখন প্রোটিয়াদের পয়েন্ট থাকবে ৫। বাংলাদেশ যদি ৬ নভেম্বর পাকিস্তানকে হারাতে পারে, তা হলে ৬ পয়েন্ট নিয়ে সেমির টিকিট পেয়ে যাবে সাকিবের দল।

যদি প্রোটিয়ারা একটি অথবা উভয় ম্যাচে জিতে যায়, তখন আগামী ৬ নভেম্বর ভারত-জিম্বাবুয়ে ম্যাচে জিম্বাবুয়ের জয়ের দিকে চেয়ে থাকতে হবে।তখন ভারতের পয়েন্ট থাকবে ৬। বাংলাদেশ যদি ৬ নভেম্বর পাকিস্তানকে বড় রানের ব্যবধানে হারাতে পারে, তা হলে ৬ পয়েন্ট এবং বেশি রানরেট নিয়ে বাংলাদেশ চলে যাবে সেমিফাইনালে। তখন বাদ পড়বে ভারত।

তবে সমীকরণ যাই হোক, আগামী ৬ নভেম্বর বাংলাদেশকে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে জিততে হবে। শুধু জয় নয়, রানরেটের কথাও সাকিবদের মাথায় রেখে বড় রানের ব্যবধানে জয় পেতে হবে। তবে দক্ষিণ আফ্রিকা যে কোনো ম্যাচে এবং ভারত জিম্বাবুয়ের বিপক্ষে জিতে গেলে কোনো সমীকরণ ছাড়াই সেমিতে যাবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

বর্তমানে ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে ভারত (রানরেট +০.৭৪৬), ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা (রানরেট +২.৭৭২) এবং ৪ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে বাংলাদেশ (রানরেট -১.২৮২)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com