1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
Title :
আগ্রহের শীর্ষে মুনিরা লিপির ‘নস্টালজিয়া’: অবিন্তা গ্যালারিতে শিল্পপ্রেমীদের উপচেপড়া ভিড় “পর্যটন খাতে নতুন সরকারের কাছে প্রত্যাশা” শীর্ষক গোলটেবিল আলোচনায় মেটলাইফ বিল্ডিংয়ে ১০৪ কিলোওয়াট অন-গ্রিড সোলার পাওয়ার সিস্টেম স্থাপন সম্পন্ন করেছে সেনা কল্যাণ সংস্থার বিজনেস ডিভিশন-৪ ঢাকা ২৪ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

প্রধানমন্ত্রী আমাদের খরচ কমাতে নির্দেশ দিয়েছেন

  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২, ৮.৪৩ পিএম
  • ১৯৯ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মাধ্যমে আমরা পরিচালিত নই। তাদের সব কথা আমরা গিলবো না। তাদের (আইএমএফ) কাজ তারা করবে, আমাদের কাজ আমরা করবো।

বুধবার (২ নভেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমি মাঠে যুবমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই মেলার আয়োজন করেছে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন।

এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, আইএমএফ হোক, ওয়ার্ল্ড ব্যাংক হোক, খবরের কাগজে ভর্তি খবর- তারা এটা বলছে, তারা ওটা বলছে। এটা করতে হবে, ওইটা করতে হবে। আমাদের এগুলো পড়ে রেখে দিতে হবে। রেখে দিয়ে কাজে মনযোগী হতে হবে। অন্যের কথা শোনা ভালো, কাজ করতে হবে নিজের বিদ্যা-বুদ্ধিতে। আমরা আইএফ দ্বারা পরিচালিত নই, বিশ্বব্যাংক দ্বারা পরিচালিত নই। আমরা অন্য কোনো রাষ্ট্র দ্বারা পরিচালিত নই।’

তিনি বলেন, ‘আইএমএফও যে কথা বলে না, বিশ্বব্যাংকও যে কথা বলে না, একটি মহল সাজিয়ে গুছিয়ে সেই কথায় আপন মনের মাধুরী মিশিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য ছড়ায়। অনুগ্রহ করে এগুলো গিলবেন না। আমি গিলবো না, প্রয়োজন নেই। তারা তাদের কাজ করবে। আমরা আমাদের কাজ করবো।

তিনি আরও বলেন, ‘ঋণ নেওয়া নতুন কিছু নয়। আমরা অতীতেও ঋণ নিয়েছি। সব রাষ্ট্রই ঋণ নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রও ঋণ নেয়। সৌদি আরবও ঋণ নেয়। সুতরাং ঋণ নেওয়া, ঋণ ফেরত দেওয়ার ক্ষেত্রে আমাদের পরিষ্কার রেকর্ড আছে। আমরা ঋণ নিয়ে যথাযথ কাজে লাগিয়ে, প্রশিক্ষণ বা উন্নয়নের কাজে লাগাবো। আমরা ঋণ নিয়ে এসে চা সিগারেট খেয়ে ফুরিয়ে দেব না, আড্ডাবাজি করবো না। আমরা দেশের উন্নয়নে তা কাজে লাগাবো।’

দেশের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘আমি আবার বলবো ভয় পাওয়ার কোনো বিষয় নয়। একটি সময় যাচ্ছে খারাপ, সব দেশের জন্য। এর মধ্যেও আমাদের উৎপাদন অনেক অনেক দেশের তুলনায় ভালো এখন। তবে হ্যাঁ টানাটানি আছে, অস্বীকার করা বোকামি হবে। এই মুহূর্তে আমাদের মিতব্যয়ী হতে হবে। মূল্যস্ফীতি দমিয়ে রাখার চেষ্টা করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। বাহুল্য বর্জন করতে হবে।’

জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে অনেক চাপ দিয়েছি, সরকারের ভেতরের অনেক খরচ নিয়ন্ত্রণ করছি। আমাদের মন্ত্রীদের কিংবা সরকারের অন্যান্য কর্মকর্তাদের বিদেশে চলাফেরা অনেক নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। গাড়ি-ঘোড়া, ঘর-বাড়ি আসবাবপত্র প্রতিটি বিষয়ের ওপর আমরা পরিকল্পনা কমিশন এখন নজরদারি করছি। প্রধানমন্ত্রী আমাদের খরচ কমাতে নির্দেশ দিয়েছেন। আমরা আপনাদের কাছে খরচ কমানোর জন্য আহ্বান জানাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com