1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

ভিআইপিবি’র ৩ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

  • আপডেট : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ৫.৪৩ পিএম
  • ৪৫৪ Time View

দেশের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত ৩ টি বে-মেয়াদী (Open-end) মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফান্ডগুলো হচ্ছে- ভিআইপিবি এক্সিলারেটেড ইনকাম ইউনিট ফান্ড, ভিআইপিবি গ্রোথ ফান্ড ও ভিআইপিবি ব্যালান্সড ফান্ড।

ফান্ডগুলোর মধ্যে ভিআইপিবি এক্সিলারেটেড ইনকাম ইউনিট ফান্ড ২০ শতাংশ লভ্যাংশ দেবে। অন্যদিকে ভিআইপিবি গ্রোথ ফান্ড ও ভিআইপিবি ব্যালান্সড ফান্ড দেবে ১০ শতাংশ করে লভ্যাংশ।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ইউনিটহোল্ডারদেরকে আলোচিত লভ্যাংশ দেওয়া হবে। সম্প্রতি ফান্ড তিনটির ট্রাস্টি কমিটির সভায় আলোচিত লভ্যাংশ ঘোষণা করা হয়।

সর্বশেষ হিসাববছরে ভিআইপিবি এক্সিলারেটেড ইনকাম ইউনিট ফান্ডের ইউনিট প্রতি আয় হয়েছে ৩ টাকা ৩১ পয়সা। অন্যদিকে ভিআইপিবি গ্রোথ ফান্ডের প্রতি ইউনিটে ১ টাকা ৫৫ পয়সা এবং ভিআইপিবি ব্যালান্সড ফান্ডে ইউনিট প্রতি ১ টাকা ৩২ পয়সা আয় হয়েছে।

ফান্ড তিনটির সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে ভিআইপিবি এক্সিলারেটেড ইনকাম ইউনিট ফান্ডের মোট রিটার্ন (ইউনিট প্রতি সম্পদ মূল্য বৃদ্ধি ও লভ্যাংশ) হয়েছে ১৮ দশমিক ২০ শতাংশ, ভিআইপিবি গ্রোথ ফান্ডে ২১ শতাংশ এবং ভিআইপিবি ব্যালান্সড ফান্ডে ২০ দশমিক ৭০ শতাংশ রিটার্ন হয়েছে।

আলোচিত তিনটি ফান্ডেরই উদ্যোক্তা ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।  ফান্ড তিনটির মধ্যে ভিআইপিবি গ্রোথ ফান্ড ও ভিআইপিবি ব্যালান্সড ফান্ডের কাস্টোডিয়ান হিসাবে দায়িত্ব পালন করছে ব্র্যাক ব্যাংক, আর ট্রাস্টির দায়িত্বে আছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। অন্যদিকে ভিআইপিবি এক্সিলারেটেড ইনকাম ইউনিট ফান্ডের ট্রাস্টি ও কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ ব্যাংক- ইনভেস্টমেন্ট করপোরেশন অব বালাদেশ (আইসিবি)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com