সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নতুন নোট ছাড়বে না কেন্দ্রীয় ব্যাংক, তবু কর্মীদের জন্য বরাদ্দ আইসিবি চত্বরে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫২তম সভা অনুষ্ঠিত এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আর.এ. স্পিনিং ও আউটপেস স্পিনিং মিলসের জন্য ৬৫০ কোটি টাকার সিন্ডিকেটেড ফাইন্যান্সিং এর ব্যবস্থা করবে কমিউনিটি ব্যাংক ভিভোর ‘ওয়াই সো কুল’ থিমে- শুরু হলো সোশ্যাল মিডিয়া রিল চ্যালেঞ্জ কালিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা  গোপালগঞ্জে তীব্র জ্বালানি তেলের সংকট, বিপাকে পরিবহন ও জরুরি সেবা গাজীপুরে আগুনে মুদি দোকানসহ ৪টি টিনশেড ঘর পুড়ে ছাই!

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত ৯৮৩, মৃত্যু ৭

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৩৬২ Time View

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে, গত ১৩ অক্টোবর একদিনে ডেঙ্গুতে আট জনের মৃত্যু হয়।

গত একদিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৯৮ জনে।

মঙ্গলবার (১ নভেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫৩২ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫১ জন। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩২২ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ২৭৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৫ হাজার ২৬১ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS