1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

আমানতের গড় সুদহার নেমে ৩ দশমিক ৯৭ শতাংশে

  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৬.৩৮ পিএম
  • ৪৩০ Time View

ব্যাংকের আমানতকারীরা খারাপ সময় পার করছেন। আমানত রেখে অনেক কম মুনাফা পাওয়া যাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় ব্যাংকে টাকা রেখে লোকসান গুনতে হচ্ছে। গত জুন শেষে আমানতের গড় সুদহার নেমে এসেছে ৩ দশমিক ৯৭ শতাংশে।

বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল অ্যাসেসমেন্ট রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, আমানতের সুদহারে ধারাবাহিক কমছে। চলতি বছরের জুন শেষে আমানতের সুদহার কমে দাড়িয়েছে ৩ দশমিক ৯৭ শতাংশ, যেখানে মার্চেও এর পরিমাণ ছিলো ৪ শতাংশের উপরে। পাশাপাশি এসময় ঋণের সুদহার ৭ দশমিক ০৯ শতাংশে নেমেছে। মার্চ মাসেও ঋণের গড় সুদহার ছিলো ৭ দশমিক ১১ শতাংশ।

মূল্যস্ফীতির চাপে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। মানুষ নিত্যদিনের ব্যয় মেটাতে ধার করছে। অর্থ জমানোর পরিবর্তে ব্যাংকে রাখা টাকা তুলে ফেলছেন তারা। এর ফলে ব্যাংকে আমানতের পরিমাণ কমছে। পাশাপাশি আমানতের সুদহার ব্যাপকহারে কমানোর কারণে মানুষ ব্যাংক খাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ব্যাংকে ১৪ ধরনের আমানত রাখার সুযোগ রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমানত আসে স্থায়ী আমানত (এফডিআর) থেকে। এক্ষেত্রে এফডিআর রাখা হয় তিন মাস থেকে তিন বছরের বেশি সময়ের জন্য।

সরকারি হিসাবেই মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য মতে, আগস্টে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫২ শতাংশ। আর সেপ্টেম্বরে তা ছিল ৯ দশমিক ১০ শতাংশ। মূল্যস্ফীতির এই হার ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। মূল্যস্ফীতির হার থেকে আমানতের সুদের হার বাদ দিলে যা থাকে, সেটাই হচ্ছে প্রকৃত সুদের হার। সে বিবেচনায় বর্তমানে ব্যাংকে আমানত রাখলে ৬ শতাংশ টাকা কমে যাচ্ছে আমানতকারীদের।

তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে বেসরকারি খাতে ঋণস্থিতি দাঁড়িয়েছে ১৩ লাখ ৭৯ হাজার ৪১৩ কোটি টাকা। গত বছরের একই সময় শেষে যা ছিল ১২ লাখ ১০ হাজার ৭২২ কোটি টাকা। এর মানে এক বছরে ঋণ বেড়েছে এক লাখ ৬৮ হাজার ৬৯১ কোটি টাকা। গত আগস্ট শেষে ঋণ স্থিতি ছিল ১৩ লাখ ৬২ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com