1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

শ্রীলেখা: আমার অনেক টাকা দরকার

  • আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৬.৩৫ পিএম
  • ২৩৯ Time View

টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র মুখ খুললেই খবরের শিরোনাম হয়। বহুদিন ধরে এমনটাই হয়ে আসছে। একদিকে তিনি যেমন অকপট, স্পষ্টবাদী, আবার ব্যক্তিগত জীবন নিয়েও খুল্লামখুল্লা। তাই হরহামেশাই নানা মন্তব্য করে আলোচনার ঝড় বইয়ে দেন।

এবার নিজের একটি ইচ্ছার কথা জানালেন অভিনেত্রী। রবিবার (৩০ অক্টোবর) ফেসবুকে পোস্ট করে শ্রীলেখা লিখেছেন, ‘অনেক টাকা চাই! অডি বা মার্সিটিজ কিনবো না। একটা জমি কিনে আশ্রয় বানাবো উদ্ধারকৃত মানুষের সাহায্যের জন্য।’

এরপর অভিনেত্রী লেখেন, ‘ভগবান একটু অসৎ বানালে এত দিনে হয়ে যেত। সৎপথে টাকা হয় না। মরে যাওয়ার আগে এটা আমাকে করতেই হবে।’

অভিনেত্রীর এই পোস্টে তার শুভাকাঙ্ক্ষীরা নানান মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ডোনেশন তোলো। আমরা আছি। আর কেউ সাহায্য না করলেও সৃষ্টিকর্তা করবে।’

অপর একজন লিখেছেন, ‘এসব কাজ একার টাকায় হবে না। যারা সমমনস্ক, তাদের একত্র করে কাজটা করতে হবে। কারণ জমি বা শেল্টার হলেই কাজটা শেষ হবে না। তাদের প্রতিদিন এর খাওয়া ও যত্নের খরচটা কিন্তু চলতেই থাকবে।’

অন্য এক অনুরাগী লিখেছেন, ‘দিদি, তুমি উদ্যোগ নিলে আমরা সবাই থাকবো। এত সুন্দর কাজে এক শতাংশ সাহায্য করতে পারলেও ধন্য হবো।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com