1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

একসঙ্গে অন্তঃসত্ত্বা রিতেশ-জেনেলিয়া দম্পতি

  • আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৪.৩৪ পিএম
  • ২৫৪ Time View

অন্তঃসত্ত্বা স্ত্রী জেনেলিয়ার পাশে স্বামী রিতেশ। সেও অন্তঃসত্ত্বা! অবাক কাণ্ড সাড়া ফেলেছে বলিউডে। তবে গল্পটা বাস্তবের নয় সিনেমার। এমনই মজার গল্পে আসছে রিতেশ-জেনেলিয়া অভিনীত ‘মিস্টার মাম্মি’।

সিনেমাটির পোস্টার প্রকাশ্যে আসতেই চমকে গিয়েছিলেন দর্শক। গর্ভ আড়াল করে বসে আছেন রিতেশ দেশমুখ! নায়ক অন্তঃসত্ত্বা? সে কী! তারপর? স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়িয়েছিল শাদ আলি পরিচালিত নতুন সিনেমার ঘোষণা। তারপর প্রচার ঝলক এলো যথাসময়ে। গল্পটা কী? ১৯৯৪ সালের হলিউড সিনেমা জুনিয়রের মতো কিছু? একেবারেই নয়। জানা গেল ঝলক ভিডিওতে।

ট্রেলারে দেখা যায়, চিকিৎসকের কাছে ছুটছেন রিতেশ। চিকিৎসকের ভূমিকায় মহেশ মঞ্জরেকর। তাকে রিতেশ জানাচ্ছেন, স্ত্রী জেনেলিয়া ডি সুজা আর তিনি একইরকম অসুস্থ। রোগের লক্ষণ দু’জনেরই একই। মহেশ বোঝেন, রিতেশের গর্ভে সন্তান এসেছে। সে কথা তাকে বলতে চোখ ছানাবড়া রিতেশের। জেনেলিয়া আর তিনি একইসঙ্গে সন্তানধারণ করবেন? কীভাবে সন্তানের জন্ম দেবেন তিনি? কী করে হলো এমন উলটপুরাণ! জানতে হলে সিনেমা মুক্তির জন্য অপেক্ষা করতে হবে।

দীর্ঘদিন পর রিতেশ-জেনেলিয়াকে পর্দা ভাগ করতে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও। আগামী ১১ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘মিস্টার মাম্মি’।

উল্লেখ্য, ‘বেদ’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের চেয়ারে বসতে চলেছেন রিতেশ। নির্দেশনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি। তার বিপরীতে থাকবেন জেনেলিয়া। ‘বেদ’ দিয়েই প্রথমবারের মতো মারাঠি চলচ্চিত্রে অভিষেক ঘটছে জেনেলিয়ার। এটি মুক্তি পাবে চলতি বছর ৩০ ডিসেম্বর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com