1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Title :
আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ঢাকা-চট্টগ্রাম রুটে আধুনিক ইলেকট্রিক ট্রেন, শেষ হয়েছে নকশার কাজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আমরা টেকনোলজিস পুঁজিবাজার গতিশীল করতে কোম্পানি আইনে নতুন বিধানের সুপারিশ ডিবিএর কুমিল্লায় মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক কুমিল্লায় পুলিশের শ্রেষ্ঠত্বে দাউদকান্দির চমক, শ্রেষ্ঠ সার্কেল ও ওসি দুই স্বীকৃতিই দাউদকান্দির কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

শীতে বাতের ব্যথা থেকে বাঁচার উপায়

  • আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১.৪৮ পিএম
  • ২৭২ Time View

শীতে অন্যান্য রোগের মতো অনেকেরই বাতের ব্যথাও বেড়ে যায়। এই ব্যথা এতোটাই কাবু করে দেয় যে, আক্রান্তরা সামান্য হাঁটাচলা করতেও যন্ত্রণা পোহাতে হয়।

বিশেষজ্ঞদের মতে, আর্থ্রাইটিস এমন এক শারীরিক সমস্যা যা গাঁটের সঠিক চলাচলকে ব্যাহত করে। যে কোনো বয়সের মানুষের মধ্যেই বাতের সমস্যা দেখা দিতে পারে।

বাতের ব্যথার সমস্যা দেখা দিলে চিকিৎসকের নিয়ম ও পরামর্শ মেনে জীবনধারণে বদল আনতে হবে।

শীতে কেন বাতের ব্যথা বাড়ে?

বিশেষজ্ঞদের মতে, শীতে সবার মধ্যেই অলসতা দেখা দেয়। বেশিরভাগ মানুষই এ সময় জড়োসড়ো হয়ে থাকেন। এর ফলে হাড় ও পেশির সঞ্চালনও সঠিক হয় না। আর এ কারণেই বাড়ে বাতের ব্যথা।

বাতের ব্যথা সারানোর ঘরোয়া উপায় কী?

গরম পানিরর সেঁক দিতে পারেন ব্যথার স্থানে। এছাড়া হাত-পা গরম রাখতে মোজা পরে থাকারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

শরীরের অত্যধিক ওজন বাতের ব্যথার সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। অতিরিক্ত ওজনের কারণে ক্ষতিগ্রস্থ হয় কোমর ও হাঁটু। তাই বাতের ব্যথার সমস্যা দূর করতে ওজন নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি।

ম্যাসেজ থেরাপিও বাতের ব্যথা কমাতে দারুণ কার্যকরী। এজন্য সপ্তাহে অন্তত একদিন ম্যাসেজ থেরাপি ব্যবহার করুন। এভাবে টানা ৮ সপ্তাহ ক্ষতিগ্রস্থ স্থানে ম্যাসেজ করলে বাতের ব্যথার সমস্যা কমবে।

এসবের পাশাপাশি নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। ঘাম না হলেও শুষ্ক আবহাওয়ার কারণে এ সময় বাড়ে ডিহাইড্রেশনের মাত্রা। শীতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের অন্তত দিনে ৮ গ্লাস পানি পান করতে হবে।

নিয়মিত শরীরচর্চা করলে বাতের ব্যথার সমস্যা থেকে মুক্তি মিলবে। তাই দৈনিক করুন শরীরচর্চা।

সূত্র: এবিপি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com