1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

২৪ ডিসেম্বর ২২তম জাতীয় সম্মেলন আওয়ামী লীগের

  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৭.৫১ পিএম
  • ২৯৪ Time View

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৮ অক্টোবর) গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল ৪টায় দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে একগুচ্ছ ইস্যু নিয়ে কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়।

এদিকে, তারিখ নির্ধারণের পর দ্রুত সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের নির্দেশও দেন শেখ হাসিনা। এসময় আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘২২তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায় বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ব্যয় কমাতে হবে। খরচ কমানোর জন্য আয়োজনটাও হবে সাদামাটা।’

জানা গেছে, একগুচ্ছ ইস্যু নিয়ে আওয়ামী লীগের আজকের কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়। আগে থেকেই ধারণা করা হচ্ছিল- দলটির জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ হতে পারে।

আজকের বৈঠকে ঘোষণা আসতে পারে চার সহযোগী ও দুই ভ্রাতৃপ্রতিম সংগঠন- ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগের সম্মেলনেরও। এছাড়া দলটির জাতীয় সম্মেলনের আগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের দুই শাখার সম্মেলনের তারিখও নির্ধারণ হতে পারে এ বৈঠকে।

অন্যদিকে ডিসেম্বরে রংপুর সিটি নির্বাচন, বিএনপির আন্দোলন নিয়ে নিজেদের সাংগঠনিক কর্মসূচিসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। আসবে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও নানা দিকনির্দেশনাও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com