1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
Title :
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় কর্মসংস্থান ব্যাংকের ২৯০তম শাখার শুভ উদ্বোধন উলিপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে শ্যামপুর সুগার মিলস ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন এর ক্ষতিগ্রস্থ সাধারণ জাহাজ মালিকবৃন্দ ১০ দফা দাবিতে মানববন্ধন নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা

তথ্যমন্ত্রী: মির্জা ফখরুল বিশ্বচোরদের মুখপাত্র

  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৭.৪৭ পিএম
  • ১৯২ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্বচোরদের মুখপাত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘চোরের মায়ের বড় গলা প্রবাদের মতো এখন বিশ্বচোরদেরও গলা বড়। বিএনপি দেশকে চারবার একক ও একবার যৌথভাবে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন বানিয়ে বিশ্বচোর উপাধি পেয়েছিল। শুনতে খারাপ লাগলেও বাস্তবতা হচ্ছে, এখন সেই বিশ্বচোরদের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব।’

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী। এসময় বিএনপি মহাসচিবের ‘সরকার রিজার্ভ গিলে খেয়েছে’ বলে দেওয়া বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির শেষ সময় ২০০৬ সালে রিজার্ভ ছিল ৩ দশমিক ৪৬ বিলিয়ন ডলার অর্থাৎ সাড়ে তিন বিলিয়নেরও কম। আমাদের নেত্রী, বর্তমান সরকার সেটি ৪৪ বিলিয়নে উন্নীত করেছেন। এখন বিশ্ব পরিস্থিতি, নানা ধরনের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ এবং রিজার্ভ থেকে টাকা নিয়ে বিশেষ তহবিল গঠনের কারণে তা ৩৭ বিলিয়নে নেমে গেছে। এরপরও বিএনপির সময়ের তুলনায় ১২ গুণ বেশি রিজার্ভ রয়েছে।’

খুলনার পর বিএনপির রংপুর ও বরিশালের সমাবেশের আগেও পরিবহন ধর্মঘট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিএনপিকে তো পরিবহন মালিক-শ্রমিক সবাই চেনে। কারণ ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপি পরিবহনের ওপর পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে দিয়ে মানুষ হত্যা করেছিল। তারা শত শত গাড়ি পুড়িয়ে দিয়েছে, মানুষ হত্যা করেছে। পরিবহন মালিক-শ্রমিকরা শঙ্কিত। এজন্য এখন বিএনপি যেখানেই সমাবেশ ডাকে, সেখানেই তারা ধর্মঘট ডাকছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com