1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

১২টি ব্যাংকে ৫০০ কোটি টাকার বেশি অতিরিক্ত মুনাফা

  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২, ৭.৪২ পিএম
  • ২৬৬ Time View

দেশে বেশ কিছুদিন ধরে মার্কিন ডলারের সংকট রয়েছে। এ সুযোগে ১২টি ব্যাংক ডলার কেনা-বেচায় ৫০০ কোটি টাকার বেশি অতিরিক্ত মুনাফা করে। এসব টাকা কৃষি খাতে ব্যয় করা নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

জানা যায়, অতিরিক্ত মুনাফা করা ব্যাংকগুলো হলো- বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ্‌-বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ব্যাংক এশিয়া, ইউসিবি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি ব্যাংক এবং ঢাকা ব্যাংক।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ডলার বাজারে অস্থিরতার মধ্যে এসব ব্যাংকের অতিরিক্ত মুনাফা করার তথ্য উঠে আসে। ফলে গত ৮ আগস্ট ডাচ্‌-বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, দি সিটি, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও প্রাইম ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর ১৮ আগস্ট এমডিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এরপরে গত ৭ সেপ্টেম্বর বাকি ছয় ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে কঠোর অবস্থান থেকে পিছু হটে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। এরই মধ্যে ৬টি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান নিজ নিজ কাজে ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com