1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এক বছরে ব্যাংকে সরকারের ঋণ বেড়েছে সাড়ে ৭৪ হাজার কোটি টাকা

  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ১১.০২ পিএম
  • ৪০০ Time View

ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ বাড়ছে। চলতি অর্থবছরের ১৯ অক্টোবর পর্যন্ত ব্যাংক খাতে সরকারের ঋণ দাড়িয়েছে ২ লাখ ৮৩ হাজার ৬১৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ২ লাখ ৮ হাজার ৯৪৯ কোটি টাকা। অর্থাৎ এক বছরে ব্যাংকে সরকারের ঋণ বেড়েছে ৭৪ হাজার ৬৬৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংক থেকে সরকারের নেওয়া ঋণ স্থিতি দাড়ায় ২ লাখ ৮২ হাজার ৭১২ কোটি টাকায়। এর আগের মাস আগস্ট শেষ এর পরিমাণ ছিলো ২ লাখ ৬৭ হাজার ৫২ কোটি টাকা। চলতি অর্থবছরের বুধবার (১৯ অক্টোবর) পর্যন্ত ঋণ স্থিতি দাড়িয়েছে ২ লাখ ৮৩ হাজার ৬১৪ কোটি টাকা।

চলতি ২০২২-২৩ অর্থবছরের আগস্ট পর্যন্ত সরকার ব্যাংক থেকে ঋণ না নিয়ে উল্টো পরিশোধ করেছিলো। তবে গত মাসে বেশি পরিমাণ ঋণ নেওয়া শুরু করে। সেপ্টেম্বরের এক মাসেই ব্যাংক থেকে সরকার ঋণ নেয় ১৫ হাজার কোটি টাকারও বেশি। গত অর্থবছরের শেষে সরকারের ঋণের স্থিতি ছিল ২ লাখ ৭০ হাজার ১৮৬ কোটি টাকা। চলতি অর্থবছরে এর পরিমাণ বেড়েছে ১৩ হাজার ৪২৯ কোটি টাকা।

চলতি অর্থবছরে বাজেট ঘাটতি পূরণে সরকার ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা। আগের অর্থবছরে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিলো ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা। এবার প্রায় ৩০ হাজার কোটি টাকা বেশি ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

এদিকে, চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকেও ৩৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারের ব্যয় আগের তুলনায় বেড়েছে। এক্ষেত্রে আয় কম হওয়া বাড়তি খরচ মেটাতে সরকার ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। তবে এই ঋণের পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে কম। তাই শঙ্কার কোনো কারণ নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com