1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২, ১০.০৭ পিএম
  • ৫৮৩ Time View

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) কর্পোরেট শাখাসমূহের উন্নয়ন ব্যবসা উন্নয়ন সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান এবং আবদুল্লাহ আল মামুন। ব্যাংকের কর্পোরেট শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি সেলিম রহমান ব্যাংকের কর্পোরেট শাখাগুলোর বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ে অবগত হন। তিনি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং শাখা ব্যবস্থাপকবৃন্দকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, শরীয়াহ্ পরিপালনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বাধুনিক গ্রাহকসেবা নিশ্চিত করাই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মূল বৈশিষ্ট। তিনি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানের সভাপতি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী শাখা ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই। তিনি গ্রাহক সেবায় শাখা সমুহকে আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি শ্রেণীকৃত বিনিয়োগ কমিয়ে আনার মাধ্যমে কাক্সিক্ষত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সকলকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com