1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

তিন মাসে কৃষি খাতে সাড়ে ৬ হাজার কোটি টাকার ঋণ বিতরণ

  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৭.৫৭ পিএম
  • ৪০১ Time View

ব্যাংকগুলো চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) কৃষি ও পল্লীঋণ খাতে ৬ হাজার ৫৮৪ কোটি ৩৭ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। যা লক্ষ্যমাত্রার ২১ দশমিক ৩০ শতাংশ। ঋণ বিতরণের এই পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬.৩৭ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাসে (জুলাই) দেশে কৃষিঋণ বিতরণ হয়েছে ১ হাজার ৬৬৪ কোটি টাকা। আর দ্বিতীয় মাসে (আগস্ট) বিতরণ হয়েছে ২ হাজার ১৭৩ কোটি টাকা। এছাড়া চলতি হিসাব বছরের তৃতীয় মাসে (সেপ্টেম্বরে) কৃষিঋণ বিতরণ হয়েছে ২ হাজার ৭৪৭ কোটি টাকা। আর গত বছরের প্রথম তিন মাসে কৃষি ও পল্লী ঋণ বিতরণ হয়েছিলো ৫ হাজার ২১০ কোটি টাকা। সে হিসেবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এবার ঋণ বিতরণ বেড়েছে ১ হাজার ৩৭৪ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যে কৃষির গুরুত্ব ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংক কৃষি খাতে প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে সহায়তা করতে সর্বদা সচেষ্ট রয়েছে। এসব কারণে চলতি অর্থবছরে কৃষি খাতে ঋণের পরিমাণ বাড়ানো হয়েছে। এতে অর্থবছরের প্রথম তিন মাসে ঋণ বিতরণ বেড়েছে। এর পরিমাণ সামনের দিনগুলোতে আরও বাড়বে।

জানা যায়, চলতি ২০২২-২৩ অর্থবছরে কৃষি খাতে ব্যাংকগুলোর ৩০ হাজার ৯১১ কোটি টাকার ঋণ বিতরণ করার লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ১১ হাজার ৭৫৮ কোটি এবং বেসরকারি ব্যাংকগুলোর ১৯ হাজার ১৫৩ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর আগে গত ২০২১-২২ অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ছিলো ২৮ হাজার ৩৯১ কোটি টাকা। সে হিসেবে গত অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ৮৮ শতাংশ বেশি এবার ঋণ বিতরণ করবে ব্যাংকগুলো।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ২ হাজার ৩৫৫ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ২০ দশমিক ০৪ ভাগ। বেসরকারি ব্যাংকগুলো কৃষি ও পল্লীঋণ খাতে ঋণ বিতরণ করেছে ৪ হাজার ২২৮ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ২২ দশমিক ০৮ শতাংশ।

আরও জানা যায়, চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম তিন মাসে ৭ হাজার ৭৬ কোটি টাকার ঋণ শোধ করেছেন কৃষকরা। গত বছরের একই সময়ে আদায় হয়েছিলো ৫ হাজার ৫৮৬ কোটি টাকা। সে তুলনায় আদায় বেড়েছে ১ হাজার ৪৯০ কোটি টাকা। গত বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বিতরণ করা হয়েছে ৫ হাজার ২১০ কোটি টাকা।

এদিকে বর্তমানে ব্যাংক খাতে কৃষিঋণের স্থিতি বা পরিমাণ ৫০ হাজার ২৪৬ কোটি টাকা। যার মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত কৃষি খাতে খেলাপি ঋণ ৩ হাজার ৯৮৫ কোটি ৭৩ লাখ টাকা, যা মোট ঋণের ৭ দশমিক শূন্য ৯৩ শতাংশ।

কৃষিঋণের মধ্যে শস্য ও নন-ফার্ম খাতে ঋণ দেয়া হয়। চলতি অর্থবছরে এ খাতের ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৯১১ কোটি টাকা। এর মধ্যে প্রথম তিন মাসে শস্যে ঋণ বিতরণ করা হয়েছে ৫ হাজার ৪৮৩ কোটি ৯৩ লাখ টাকা । এছাড়া নন-ফার্মে ১ হাজার ১০০ কোটি ৪৪ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার ২১ দশমিক ৩০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com