1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের পরীক্ষা ২৮ অক্টোবর

  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ৫.৫০ পিএম
  • ২৮৯ Time View

পূর্বনির্ধারিত সময়ে শুক্রবারই(২৮ অক্টোবর) হবে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা। এর আগে হাইকোর্ট পরীক্ষার বিষয়ে রুলসহ এক মাসের স্থগিতাদেশ দিয়েছিলো। এতে পরীক্ষা অনিশ্চয়তার মধ্যে পড়েছিলো। মঙ্গলবার (২৫ অক্টোবর) হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, যেহেতু হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন। তাই আদেশ অনুযায়ী আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষার ওপর হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের রায় স্থগিত করে এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক।

সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়।

এর আগে রোববার (২৩ অক্টোবর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষার ওপর রুলসহ এক মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্ট। হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশেদুল হক।

রুলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এই পদে নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তিটি সংশোধন করে চাকরিপ্রত্যাশীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার নির্দেশনা কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।

অর্থসচিব, জনপ্রশাসন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিপোর্ট বিভাগের পরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com