রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত ভি৭০ এফই: ভ্রমণের সময় ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার অবসান কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংকে কমপ্লায়েন্স সংস্কৃতি শক্তিশালীকরণে কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর মে দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত একুশে পদপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামানকে আজীবন সম্মাননা প্রদান এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

প্রবাসীদের দুই বন্ডে বিনিয়োগে লাগবে না পরিচয়পত্র

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২০৮ Time View

প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় বাজারে চালু থাকা ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগে বাধ্যতামূলক পরিচয়পত্র প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট থেকে একটি সার্কুলার জারি করে দেশের কার্যরত শরীআহ্ ভিত্তিক পরিচালিত ব্যাংক ছাড়া সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, এখন থেকে ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগে পরিচয়পত্র বাধ্যতামূলক নয়। পরিচয়পত্র না থাকলে পাসপোর্ট নম্বরকে ইউনিক আইডিন্টিফিকেশন নাম্বার হিসেবে ব্যবহার করা যাবে।

এর আগে গত বছরের নভেম্বরে প্রবাসী বাংলাদেশিদের জন্য বাজারে চালু থাকা জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় থাকা তিনটি বন্ডের লেনদেন অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় আনা হয়েছিলো। এর ফলে তখন থেকে এসব বন্ডে বিনিয়োগ করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করা হয়েছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS