1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

বাংলাদেশে আসছে আইএমএফের প্রতিনিধি দল

  • আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ১১.৪৯ এএম
  • ৩৪৮ Time View

দুই সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে আসছে বাংলাদেশকে সম্ভাব্য ঋণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল । এই দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে আইএমএফের মিশন প্রধান রাহুল আনন্দ।

জানা গেছে, সফরকারী দলটি ৯ নভেম্বর পর্যন্ত ১৫ দিন ঢাকায় অবস্থান করবে। এ সময় তারা বাংলাদেশের জন্য আগামীর ঋণ কর্মসূচি এবং নতুন করে দীর্ঘমেয়াদে ঋণ দিতে অর্থনৈতিক ও আর্থিক খাতের সংস্কার ও নীতি নিয়ে আলোচনা করবে।

এদিকে ওয়াশিংটন থেকে পাঠানো আইএমএফের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থনীতি, আর্থিক সংস্কার এবং নীতি নিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করতে তারা এ সফর করবেন। আইএমএফের উদ্দেশ্য হলো সম্ভাব্য এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি/এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি প্রোগ্রাম এবং নতুন তৈরি রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) অধীনে আগামী মাসগুলোতে অনুমোদনের বিষয়ে চুক্তির অগ্রগতি করা।

এতে আরও বলা হয়েছে, আরএসএফের লক্ষ্য বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলোতে জলবায়ু ঝুঁকির বিরুদ্ধে স্থিতিস্থাপকতা গড়ে তোলার সহায়তায় সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদী অর্থায়ন করা। আইএমএফ কর্মীরা এই সফরের সময় অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গেও যোগাযোগ রাখবেন। এটি প্রথম মিশন এবং প্রোগ্রামের আলোচনা আগামী কয়েক মাস ধরে চলতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com