1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এলায়েন্স জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন চট্টগ্রাম হালিশহরে মিঃ ডি আই ওয়াই – এর ১৬তম আউটলেট উদ্বোধন চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

ডেল্টা লাইফে প্রশাসক থাকতে পারবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২, ১২.৪০ পিএম
  • ৪৩২ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশের মেয়াদ আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন আপিল বিভাগ। এর ফলে নির্ধারিত দিন পর্যন্ত ওই প্রশাসকের স্বপদে থাকতে আপাতত কোনও বাধা রইলো না।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি নিয়ে রোববার (২৩ জানুয়ারি) বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার কারিশমা জাহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ।

LankaBangla
ডেল্টা লাইফে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চার সদস্য ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাইকোর্টে রিট করেছিলেন। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ৬ জানুয়ারি প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আবেদন করে, যা ১০ জানুয়ারি চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন চেম্বার বিচারপতি হাইকোর্টের রায় ১৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে এ সময়ে ডেল্টা লাইফের স্বাভাবিক প্রশাসনে হস্তক্ষেপ না করতে আইডিআরএকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ১৬ জানুয়ারি শুনানির জন্য পাঠান চেম্বার আদালত।

এর ধারাবাহিকতায় ১৬ জানুয়ারি আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। সেদিন আপিল বিভাগ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের মেয়াদ ২৩ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেন। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি শুনানির জন্য ওঠে।
এর আগে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়সহ নানা অনিয়মের অভিযোগে গত বছরের ১১ ফেব্রুয়ারি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ বরখাস্ত করে আইডিআরএ’র সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে চার মাসের জন্য প্রশাসক নিয়োগ দেয় বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। সংস্থাটির চেয়ারম্যান এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ আনার কয়েক দিন পর ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সাসপেন্ড করে বিমা নিয়ন্ত্রক সংস্থাটি।

আইডিআরএর ওই নিয়োগ চ্যালেঞ্জ করে ডেল্টা লাইফের বরখাস্ত হওয়া পর্ষদ হাইকোর্টে রিট করেছিলেন। সে রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে গত ৬ জানুয়ারি ওই প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণা করে রায় দেন। বিচারপতি খসরুজ্জামান এবং বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com