1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

ডিএসইএক্স সূচকে যুক্ত হচ্ছে নতুন ২৭ কোম্পানি

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ৭.৫৩ পিএম
  • ৬৭১ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হালনাগাদ করা হচ্ছে। এতে এই সূচকে নতুন করে যুক্ত হবে আরও ২৭টি কোম্পানি। আগামী রোববার (২৩ জানুয়ারি) থেকে সূচক গণনায় নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলোকেও বিবেচনায় নেওয়া হবে।

ডিএসই সূত্রে এই থ্য জানা গেছে।

আলোচিত সূচকটির পাশাপাশি বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির সূচকও হালনাগাদ করা হচ্ছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বর্তমানে ডিএসইএক্স সূচকে গণনায় ৩১১টি কোম্পানির লেনদেনের তথ্য বিবেচনায় নেওয়া হয়। রোববার থেকে এই সূচক গণনায় ৩৩৮টি কোম্পানির লেনদেনের তথ্য বিবেচনায় নেওয়া হবে।

ডিএসইএক্সে যে ২৭টি কোম্পানি ডিএসইএক্স সূচকে যুক্ত হচ্ছে সেগুলো হলো- রহিমা ফুড, প্রিমিয়ার সিমেন্ট, অ্যাপোলো ইস্পাত, তমিজউদ্দিন টেক্সটাইল, মতিন স্পিনিং, সোনালী লাইফ ইনস্যুরেন্স, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, হা-ওয়েল টেক্সটাইল, মেঘনা সিমেন্ট, মুন্নু ফেব্রিক্স, তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিম, ক্রিস্টাল ইনস্যুরেন্স, ডমিনেজ স্টিল, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বাংলাদেশ মনস্পুল পেপার, ই-জেনারেশন, দেশ জেনারেল ইনস্যুরেন্স, আরামিট সিমেন্ট, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, তাল্লু স্পিনিং, ফার্স্ট ফিন্যান্স, মিথুন নিটিং, জিলবাংলা সুগার মিলস, ইনডেক্স এগ্রো, জুট স্পিনার্স, মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পিইটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com