1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফখরুল: সরকারের দায়িত্বহীনতার কারণে বিদ্যুৎ বিপর্যয়

  • আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৪.৪৩ পিএম
  • ২৪১ Time View

সারাদেশে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য সরকারের দায়িত্বহীনতাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের কোথাও জবাবদিহিতা নেই। দায়িত্বশীলতার অভাব। এর জন্য দায়ী সরকারের অপরিকল্পিতভাবে প্রজেক্ট গ্রহণ করা, উন্নয়নের কথা বলা।

রাজধানীর মোহাম্মদপুরে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে বুধবার (৫ অক্টোবর) এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, অপরিকল্পিত প্রকল্প গ্রহণের একটা লক্ষ্য আছে- দুর্নীতি করা। সেই দুর্নীতির মাধ্যমে উন্নয়নের কথা বলে মানুষকে দুর্ভোগে ফেলেছে।

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে মঙ্গলবার দুপুরে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রায় ৮ ঘণ্টা পরে রাতে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার যে চিৎকার চেঁচোমিচি করছে, আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। প্রয়োজনের তুলনায় অনেক বেশি উৎপাদন হচ্ছে- এসবই বাগাড়ম্বর ছাড়া আর কিছু নয়।’

তিনি বলেন, ‘গতকালকের (মঙ্গলবার) ব্যাপারটা সম্পূর্ণ অস্বাভাবিক। হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেছে প্রায় সারা দেশেই আট ঘণ্টা। টোটাল ব্ল্যাক আউট হয়ে গেছে। এ থেকে যা বোঝা যায়, তা হচ্ছে সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে বহু প্রজেক্ট করেছে, বহু টাকাপয়সা বানিয়েছে। তারপর জাতিকে এরকম একটা বড় রকমের দুর্যোগের মধ্যে ফেলেছে।’

দেশে এ বিদ্যুৎ বিপর্যয়কে সরকার দুর্ঘটনা হিসেবে উল্লেখ করছে- এর ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সরকারের ব্যর্থতা।’

তিনি বর্তমান সরকারকে দেশের জন্য ‘বোঝা’ অভিহিত করে পদত্যাগ করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘বর্গীদের মতো অবস্থা তৈরি হয়েছে। আওয়ামী লীগ লুট করছে, অর্থ পাচার করছে। এ থেকে উত্তরণের একমাত্র পথ-দে মাস্ট গো (তাদেরকে অবশ্যই চলে যেতে হবে)।’

এ সময় উপস্থিত ছিলেন সাবেক বিদ্যুৎপ্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com