1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Title :
এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

বারাকার জিরো কুপন বন্ডে অনুমতি দেয়নি বিএসইসি

  • আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ১০.২৩ পিএম
  • ২০৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড তাদের প্রস্তাবিত জিরো কুপন বন্ড ইস্যু করতে পারছে না। কোম্পানিটির এ সংক্রান্ত প্রস্তাবে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির সর্বশেষ কমিশন বৈঠকে সম্মতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে বিষয়টি চিঠি দিয়ে কোম্পানিকে জানিয়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
জানা গেছে, ২০২১ সালের নভেম্বর মাসে বারাকা পাওয়ারের পরিচালনা পরিষদ নন-কনভার্টিবল জিরোকুপন বন্ড থেকে ১৮০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়। এই টাকা সংগ্রহ করতে পারলে তা দিয়ে কোম্পানির উচ্চ সুদের ঋণের একাংশ পরিশোধ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুসারে, জিরোকুপন বন্ড ইস্যুর জন্য বিএসইসির কাছে আবেদন জমা দেওয়া হয়। কিন্তু বিএসইসি ওই আবেদনে সম্মতি দেয়নি। তবে বন্ড ইস্যুতে কমিশনের সম্মতি না দেওয়ার কারণ জানা যায়নি।
এদিকে, সামগ্রিক অর্থনীতির উপর চাপ কমানোর লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদন ও হ্রাস করার সরকারি সিদ্ধান্তে বেসরকারি বিদ্যুৎ উৎপানকারী কোম্পানিগুলোর ব্যবসায় ব্যাপক প্রভাব পড়েছে বলে জানা গেছে। সরকার কম বিদ্যুৎ কেনার কারণে অনেক বিদ্যুৎকেন্দ্র তার পূর্ণ উৎপাদনক্ষমতা ব্যবহার করতে পারছে না। কোনো কোনো বিদ্যুৎকেন্দ্রকে একেবারে বসে থাকতে হচ্ছে। অন্যদিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে পাওনা বিলের টাকাও সময়মত পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে কোম্পানিগুলোর আর্থিক অবস্থা বেশ নাজুক বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com