1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Title :
এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

বাজার মূলধন নেই আড়াই হাজার কোটি টাকা

  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১০.২৮ এএম
  • ১৮২ Time View

বিদায়ী সপ্তাহটিতে পুঁজিবাজারের লেনদেন ও সূচক উভয়টিই কমেছে। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও। তাতে বিনিয়োগকারীদের বাজার মূলধন অর্থাৎ পুঁজি কমেছে ২ হাজার ৮২৯ কোটি টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৬১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭৩টির, আর অপরিবর্তিত ছিল ১৫২টির।

সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৩ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৪৭ টাকায়। সপ্তাহের শেষ কর্মদিবসে বৃহস্পতিবার লেনদেন শেষে মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৯ হাজার ৯১৪ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৫ টাকায়। মূলধন কমেছে দশমিক ৫৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭ হাজার ৩০৬ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ১৬৪ টাকা। আগের সপ্তাহের লেনদেন হয়েছিল ১০ হাজার ১১০ কোটি ৩৯ লাখ ৮ হাজার ৭৮৯ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে ২ হাজার ৮০৪ কোটি ২১ লাখ ৪১ হাজার ৬২৫ টাকার লেনদেন কমেছে। শতাংশের হিসাবে যা ২৭ দশমিক ৭৪ শতাংশ।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক আগের সপ্তাহের চেয়ে ৫১ পয়েন্ট কমে ৬ হাজার ৫১২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৪১৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ৩৫ পয়েন্ট কমে দুই হাজার ৩৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপরদিকে,বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক ১৫৫ পয়েন্ট কমে ১৯ হাজার ১৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ৫৩৪ কোটি ১৬ লাখ ৭০ হাজার ৬৫৬ টাকা।

বিদায়ী এই সপ্তাহে লেনদেন হওয়া ৩১৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের, কমেছে ১২৬টির আর অপরিবর্তিত ১৩২টির দাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com