1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

চোখ ওঠা রোগে আক্রান্তদের বিদেশ ভ্রমণ না করার অনুরোধ

  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৯.৪৬ পিএম
  • ২৪৬ Time View

রাজধানীতে বাড়তে থাকা সংক্রামক ‘চোখ ওঠা’রোগে আক্রান্ত যাত্রীদের বিদেশ ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগে প্রতিদিন চোখ ওঠা আক্রান্ত বহির্গামী যাত্রী দেখা যাচ্ছে। এ প্রেক্ষিতে যাত্রীদের সুবিধার্থে বিদেশগামীদের চোখ ওঠার লক্ষণ প্রকাশের সাতদিনের মধ্যে সম্ভব হলে বিদেশ ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এতে আরও বলা হয়, তবে কোনো যাত্রীর যদি ভিসা সংক্রান্ত জটিলতা থাকে অথবা বিদেশ যাওয়া জরুরি হয় সেক্ষেত্রে চোখ ওঠা রোগে আক্রান্ত যাত্রী ভ্রমণ করলে বিএমডিসি রেজিস্টার্ড একজন চক্ষু বিশেষজ্ঞ অথবা এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হবেন। পাশাপাশি উপযুক্ত প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ওষুধ এবং সানগ্লাস পরে বিমানবন্দরে উপস্থিত হবেন।

বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা রোগীর অবস্থা পর্যবেক্ষণ এবং উল্লেখিত ডকুমেন্টস যাচাই করে যাত্রীকে ভ্রমণের ফিটনেস সার্টিফিকেট দেবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে ঢাকায় বেড়েই চলেছে ‘চোখ ওঠা’ রোগে আক্রান্তের সংখ্যা। অতি ছোঁয়াচে এ রোগ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে দ্রুত ছড়িয়ে পড়ছে সব যায়গায়। অবশ্য চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, চোখ উঠলে চিন্তার কিছু নেই। তবে আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে (আলাদা) থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com