1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বরিশালে চলতি মাসে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শেবাচিমে চিকিৎসাধীন ৪৬

  • আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ৯.২০ পিএম
  • ২৭৬ Time View

বরিশাল প্রতিনিধিঃ বরিশালে প্রকট আকার ধারণ করেছে ডেঙ্গু। চলতি মাসে চার জন মারা গেছেন। চিকিৎসাধীন আছেন ৪৬ জন। তবে, আক্রান্তদের বেশিরভাগই রাজধানী থেকে অসুস্থ হয়ে বরিশাল এসেছেন বলে দাবি স্বাস্থ্য বিভাগের। এদিকে এডিস মশা নিধনে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বরগুনার পাথরঘাটা এলাকার দিনমজুর জয়দেব দাস। সাতদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে প্রথমে বরগুনা পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় ধরা পড়ে তিনি ডেঙ্গুতে আক্রান্ত। শুধু জয়দেব ছাড়াও, ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাসে মারা গেছেন ৪ জন। আক্রান্তদের রক্তে প্লাটিলেটের শূন্যতা পূরণে ব্যবহৃত সেল সেপারেটর মেশিনও নেই এ হাসপাতালে। অবস্থার অবনতি হলে রোগীদের পাঠানো হয় রাজধানীতে। বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বেশিরভাগই ডেঙ্গু রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে বরিশাল এসেছেন। বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু বলেন, মশক নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সিটি করপোরেশন। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ৯ মাসে বরিশাল বিভাগে তিনশ ৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com