1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

মুন্সিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত যুবদলকর্মী মারা গেছেন

  • আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১২.১৭ পিএম
  • ২৫৬ Time View

মুন্সিগঞ্জের মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত যুবদলকর্মী শহীদুল ইসলাম শাওন (২৭) মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ তথ্য নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘শাওনকে গতকাল মুন্সিগঞ্জ থেকে আহত অবস্থায় হাসপাতালে এনে ভর্তি হয়। তার মাথায় আঘাত ছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

মুন্সিগঞ্জ সদর উপজেলায় গতকাল বুধবার পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীসহ প্রায় ৪০ জন আহত হন। তাদের একজন যুবদল কর্মী শাওন।

শাওনের ছোটো ভাই সোহাগ বলেন, দুপুরের খাবারের গতকাল পর ভাই বলেছিলেন একটু ঘুরে আসি। পরবর্তীতে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার সন্ধান পাই। এসে দেখি তিনি অচেতন অবস্থায় আছেন। পরে রাত ১১টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ভাইয়া মাথায় আঘাত পেয়েছেন। শাওনের স্ত্রী ও ১ বছরের একটি ছেলে আছে বলে জানান তার ছোটো ভাই।

গতকাল বুধবার বিকেলের ওই সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার, ওসিসহ ২৫-৩০ জন ও বিএনপির ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়। সংঘর্ষে আহত জাহাঙ্গীর হোসেন (৪০), তারেক (২০) ও শাওনকে(২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com