1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

শুভশ্রীর চোখে চশমা, পাকা চুলের রহস্য কী?

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৩.৫০ পিএম
  • ২৯০ Time View

বিয়ের পর স্বামী, সংসার ও সন্তান নিয়েই অনেকটা ব্যস্ত সময় কেটেছে টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তবে ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়েও এসেছেন তিনি। এরই মধ্যে ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’ ছবিগুলোতে বাজিমাত করেছেন। ফের তাকে দেখা যাবে ক্যামেরার সামনে। তবে এবার রুপালি পর্দায় নয়, ওয়েব সিরিজ কাঁপাবেন নায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পরিচালক দেবালয় ভট্টাচার্য নতুন এ ওয়েব সিরিজটি নির্মাণ করছেন। কল্লোল লাহিড়ীর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ উপন্যাস অবলম্বরে সিরিজটি নির্মিত হচ্ছে। যেখানে মুখ্য ভূমিকায় চোখে মোটা চশমা, মাথায় সাদা চুল নিয়ে একেবারে বৃদ্ধার বেশে দেখা যাবে শুভশ্রীকে। নতুন এ সিরিজ দেখা যাবে হইচইয়ে।

ক্যারিয়ারের শুরুতেই শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বা এসভিএফের সঙ্গে যাত্রা শুরু শুভশ্রীর। এই প্রযোজনা প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন নায়িকা। দীর্ঘ বিরতির পর আবারও এসভিএফের সঙ্গে দেখা যাবে তাকে।

মাত্র কয়েক মাস আগেই মুক্তি পাওয়া ‘হাবজি গাবজি’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যায় শুভশ্রীকে। বক্স অফিসেও বেশ সাড়া ফেলে ছবিটি। এই জুটির আগামী ছবি ‘বউদি ক্যান্টিন’। সেখানে শুভশ্রীকে দেখা যাবে আসমা খানের ভূমিকায়। সেই ছবিতে থাকবেন সোহম ও অনসূয়া মজুমদার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com