1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

কৃষি কর্মকর্তাদের নিয়ে বরিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৭.২৪ পিএম
  • ২২৮ Time View

বরিশাল প্রতিনিধি: বরিশালে সার, সেচ ও চলমান আমন ফসলের উৎপাদন বিষয়ে কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নগরীর খামারবাড়ির কৃষি তথ্য সার্ভিসের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্ত। সংস্থার উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার ঝালকাঠির উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক, বরিশাল সদরের উপজেলা কৃষি কর্মকর্তা ফাহিমা হক এবং বাউফল উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুল হাসান প্রমুখ। মতবিনিময় সভায় বরিশাল অঞ্চলের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্ত বলেন, আমন ধান বরিশাল অঞ্চলের প্রধান দানা ফসল। এর গুরুত্ব অপরিসীম। চাষাবাদে যেন সমস্যা না হয়, সে জন্য মাঠ পর্যায়ে সর্বোচ্চ নজরদারী করতে হবে। সুষ্ঠু সার প্রয়োগ, যত্নআত্তি এবং বালাই ব্যবস্থাপনার জন্য কৃষকদের পরামর্শ দিতে হবে। এগুলো বাস্তবায়ন হলে উৎপাদন আশানুরূপ হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com