1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে এমএল ডাইং সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে শ্যামপুর সুগার মিলস সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন কালিয়ায় পৃথক অভিযানে ২৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ, মোবাইল কোর্টে জরিমানা ভৈরব স্টেশনে ট্রেন থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ২০২৬-২৭ করবর্ষের অনলাইন রিটার্ন কার্যক্রম শুরু করল এনবিআর

লবঙ্গ চা পানে সারবে যত রোগ

  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ৬.২৩ পিএম
  • ৩৪০ Time View

প্রতিদিনের রান্নায় ব্যবহৃত মসলাগুলো কেবল খাবারই সুস্বাদু করে না, এগুলোর বেশ কিছু চমকপ্রদ স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। বেশিরভাগ মসলাই পুষ্টিগুণে ভরপুর এবং আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতে ব্যবহৃত হয়। এর মধ্যে লবঙ্গ এমন একটি মসলা, যা ওজন কমানোর পাশাপাশি ইমিউনিটি বৃদ্ধি, জ্বর ও সর্দি-কাশি সারাতেও দারুণ কার্যকর। 

শুধু লবঙ্গ যেমন ভালো, ঠিক তেমন লবঙ্গ চা খাওয়াটাও দারুণ উপকারি। চলুন জেনে নেওয়া যাক, লবঙ্গ চা পানের কিছু স্বাস্থ্য উপকারিতা।

ওজন কমায়: লবঙ্গ চা হজম প্রক্রিয়া উন্নত করে। এই চা মেটাবলিক রেট উন্নত করতেও সাহায্য করে, যা ফ্যাট-বার্ন প্রক্রিয়াকে আরও দ্রুত করে।

স্কিন ইনফেকশন নিরাময় করে: লবঙ্গে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যে রয়েছে, যা ত্বকের নানা সমস্যা নিরাময় করতে পারে এবং শরীর থেকে টক্সিন দূর করে। এ ছাড়াও, এই চা অক্সিডেটিভ স্ট্রেস কমায়, যা চেহারায় বার্ধক্যের ছাপ পড়া আটকায়।

সাইনাস থেকে মুক্তি দেয়: লবঙ্গ চা সাইনাস থেকে মুক্তি দিতে পারে। লবঙ্গে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন কে, যা শরীরকে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে বাঁচায়। এই চা জ্বর নিরাময়েও দারুণ কার্যকর।

মাড়ি এবং দাঁতের ব্যথা কমায়: লবঙ্গ দাঁতের ব্যথা এবং ফোলা মাড়ি থেকে মুক্তি দেয়। লবঙ্গ চা আমাদের মুখ থেকে ব্যাকটেরিয়া দূর করতেও সাহায্য করে, যার ফলে দাঁতের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

লবঙ্গ চা তৈরির পদ্ধতি-

সসপ্যানে দুই কাপ পানি দিন। পানি ফুটে উঠলে গ্যাস বন্ধ করে দিন। এতে ৪/৫টি লবঙ্গ গুড়া করে দিন, এর সঙ্গে আদাকুচি এবং দারুচিনি মেশান। ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। তারপর চা ছেঁকে নিয়ে তাতে ১ চা-চামচ মধু এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পান করুন।

লবঙ্গ চায়ের পার্শ্বপ্রতিক্রিয়া-

দিনে একবার বা দুবার লবঙ্গ চা পান স্বাস্থ্যের জন্য ভালো, তবে অত্যধিক পান করলে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা, পেশী ব্যথা এবং শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে। গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের অবশ্যই এই চা পানের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। এই চা পান করার পর যদি কোনো ধরনের শারীরিক অস্বস্তি অনুভব করেন, তবে খাওয়া বন্ধ করাই ভালো। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই চা পান করতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com