1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে এমএল ডাইং সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে শ্যামপুর সুগার মিলস সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন কালিয়ায় পৃথক অভিযানে ২৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ, মোবাইল কোর্টে জরিমানা ভৈরব স্টেশনে ট্রেন থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ২০২৬-২৭ করবর্ষের অনলাইন রিটার্ন কার্যক্রম শুরু করল এনবিআর

রক্তের গ্রুপই জানাবে কোন রোগের ঝুঁকি বেশি?

  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ৬.০৭ পিএম
  • ২৯৮ Time View

আপনার কোন রোগের ঝুঁকি বেশি, তা জানাতে পারে আপনার রক্তের গ্রুপ। প্রধান রক্তের গ্রুপ ৪টি- ও, এ, বি ও এবি। রক্তের গ্রুপ বাবা-মায়ে কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া জিন দ্বারা নির্ধারিত হয়।

হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের গবেষণা অনুসারে, হৃদরোগের ঝুঁকি আছে কি না তাও জানা যায়ি রক্তের ধরন অনুযায়ী। গবেষণার সিনিয়র লেখক ও সহকারী অধ্যাপক, লু কুই ও তার সহকর্মীরা রক্তের ‘সবচেয়ে বিপজ্জনক’ গ্রুপগুলো সম্পর্কে জানিয়েছেন।

সমীক্ষা অনুসারে, ও গ্রুপের চেয়ে এ, বি ও এবি রক্তের গ্রুপের মানুষের হৃদরোগের ঝুঁকি বেশি। গবেষকরা দেখেছেন যে, এবি গ্রুপের অধিকারীদের হৃদরোগের ঝুঁকি সবচেয়ে বেশি।

২০ বছর ধরে ৮৯ হাজার ৫৫০জন প্রাপ্তবয়স্কের উপর গবেষণাটি পরিচালিত হয়। গবেষণায় দেখা যায়, যাদের রক্তের গ্রুপ এবি ছিল তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের তুলনায় ২৩ শতাংশ বেশি। অন্যদিকে যাদের বি গ্রুপ রক্ত ছিল তাদের ঝুঁকি ছিল ১১ শতাংশ ও এ গ্রুপের ঝুঁকি ছিল ৫ শতাংশ।

গবেষকরা দেখেছেন, যাদের রক্তের গ্রুপ ও তাদের শুধু হৃদরোগই নয় বরং পাকস্থলীর ক্যানসারেরও ঝুঁকি কম। অন্যদিকে এ গ্রুপের পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বেশি থাকে।

গবেষকদের মতে, এর কারণ হতে পারে এইচ. পাইলোরি সংক্রমণ। এটি একটি ব্যাকটেরিয়া যা সাধারণত পাকস্থলীতে পাওয়া যায়। এ গ্রুপের লোকদের মধ্যে এই সংক্রমণ বেশি দেখা যায়। এই ব্যাকটেরিয়া প্রদাহ ও আলসার হতে পারে।

গবেষকদের মতে, যাদের রক্তের গ্রুপ এবি তাদের স্মৃতিশক্তির সমস্যা হওয়ার ঝুঁকি বেশি। যাদের এ টাইপ আছে তাদের স্ট্রেস হরমোন কর্টিসল বেশি থাকতে পারে।

গবেষণার সহকারী অধ্যাপক কিউই ব্যাখ্যা করেন, ‘যদিও কারও পক্ষেই রক্তের ধরন পরিবর্তন করা সম্ভব নয়, তবে হৃদরোগের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল বা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে সবারই। এর পাশাপাশি স্বাস্থ্যকর খাওয়া, প্রতিদিন ব্যায়াম করা, ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলতে হবে সবাইকে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com