1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নতুন চুল গজাতে….

  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ১২.২৯ পিএম
  • ৩৪৪ Time View

চুল পড়া আমাদের একটি সাধারণ সমস্যা। খুব বেশি চুল পড়লে মনটাই খারাপ হয়ে যায়। খুব বেশি দুশ্চিন্তা, খুশকি কিংবা শরীরে নানা ধরনের রোগে আমাদের চুল পড়েতে পারে।

জেনে নিন যেভাবে যত্ন নিলে নতুন চুল গজাতে পারে দ্রুত।

জবা ফুলের প্যাক
জবা ফুলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। এই উপাদান চুল পড়া কমিয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। জবা ফুলের পাপড়ি প্রাকৃতিক হেয়ার কন্ডিশনারের কাজ করে। চুলের দৈর্ঘ্য অনুযায়ী পরিমাণ মতো জবা ফুল নিন। পাপড়ি আলাদা করে পেস্ট তৈরি করে নারিকেল তেল মিশিয়ে চুলে লাগান। সপ্তাহে দুই দিন ব্যবহার করুন।

অ্যালোভেরার প্যাক
৪-৫ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। ১ চা চামচ মধু ও ক্যাস্টর অয়েল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি আঙুলের সাহায্যে চুলের গোড়ায় লাগান। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন এই প্যাক।

পেঁয়াজের রস
পেঁয়াজের রস খুব দ্রুত চুল গজাতে সাহায্য করে। কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ও লেবুর রস মিশিয়ে পেঁয়াজের রস লাগান চুলের গোড়ায়। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

ক্যাস্টর অয়েল
নারিকেল তেল ও অলিভ অয়েল মিশিয়ে নিন ক্যাস্টর অয়েলের সঙ্গে। তেলের এই মিশ্রণ সামান্য গরম করে রাতে ঘুমানোর আগে ভালো করে ম্যাসাজ করুন চুলের গোড়ায়। পরদিন শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুল গজাবে দ্রুত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com